| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্লে-অফ থেকে বাদ পড়ে মুখ খুললেন চট্টগ্রাম অধিনায়ক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ২৬ ২১:০১:৪০
প্লে-অফ থেকে বাদ পড়ে মুখ খুললেন চট্টগ্রাম অধিনায়ক

টুর্নামেন্ট শুরুর আগেও কেউ ভাবেননি যে চট্টগ্রাম দলটি এলিমিনেটর ম্যাচে খেলবে। তবে শেষ পর্যন্ত শুভাগতর দল এলিমিনেটর ম্যাচ খেলেছে। চট্টগ্রাম আজ এলিমিনেটর ম্যাচে বরিশালের কাছে হেরেছে।

শুভাগত ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন: আমি বলব যে আমি পুরো টুর্নামেন্টে নিয়ে সন্তুষ্ট। কোয়ালিফায়ারে আমরা যেভাবে ক্রিকেট খেলেছি সেটা অনেক ভাল ছিল।প্লে-অফে হয়ত ভালো করতে পারিনি। ছেলেরা যেভাবে খেলেছে, যেভাবে পারফর্ম করেছে আত্মবিশ্বাসের সাথে মোমেন্টাম এনে দিয়েছে তাতে আমি খুশি।

শুভগত আরও বলেন, “গত বছরের তুলনায় এবারের দলটা অনেক বেশি সংগঠিত ছিল। যারা খেলেছে তারা সবাই চেষ্টা করেছে তাদের সেরাটা দেওয়ার। আমাদের দলের মধ্যে বন্ডিং ভালো ছিল। হয়তো অনেক বিখ্যাত খেলোয়াড় ছিল না। আমাদের বন্ডিং ভালো ছিল। কিভাবে ফলাফল আমাদের জন্য বেরিয়ে এসেছে।"

তবে চোটের কারণে কিছুটা সমস্যা হয়েছে জানালেন শুভাগত, 'এটাতে (চোট) কিছুটা হয়ত মোমেন্টাম হারিয়েছি আমরা। শহিদুল (ইসলাম) টুর্নামেন্টজুড়ে খুব ভালো করেছে। প্রতি ম্যাচেই ব্রেক থ্রু দিয়েছে। সে না থাকায় আমাদের বোলিং ইউনিট কিছুটা (ক্ষতিগ্রস্ত) হয়েছে। বিদেশিও আমরা সেরকম আনতে পারেনি এনওসি (জটিলতার কারণে) ঝামেলায়। আরেকটু যদি ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে পারতাম তাহলে হয়ত আরও ভালো কিছু হতো।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...