| ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

বিপিএলকে সার্কাসের সাথে তুলনা হুঙ্কার দিয়ে মুখ খুললেন পাপন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ২৬ ১৯:৫১:১৪
বিপিএলকে সার্কাসের সাথে তুলনা হুঙ্কার দিয়ে মুখ খুললেন পাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন যে তিনি মাঝে মাঝে বিপিএল দেখার সময় টিভি বন্ধ করে দেন। বাংলাদেশ কোচও বিপিএলকে সার্কাসের সঙ্গে তুলনা করেছেন। এসব মন্তব্যের একদিন পর আজ বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

বিসিবির চুক্তি নিয়ে হাথুরু এমন মন্তব্য করতে পারেন কিনা জানতে চাইলে পাপন বলেন, 'প্রথম যে বিষয়টি আমি আপনাকে বলতে চাই তা আমি এখনো দেখিনি। দ্বিতীয়ত, একটি বিষয় পরিষ্কার: টুর্নামেন্ট চলাকালীন কেউ আগে থেকে অনুমতি ছাড়া এ ধরনের কথা বলতে পারবে না। কোন ক্ষমতা ছাড়া। বিশেষ করে যারা ওই ধরনের (পজিশনে) আছেন, তারা কোচ, নির্বাচক বা খেলোয়াড়ই হোন না কেন, তাদের সঙ্গে আমাদের লিখিত চুক্তি আছে যে তারা মিডিয়াকে কিছু বলার আগে আমাদের অনুমতি নিতে হবে।

পাপন আরও বলেন, “এখন প্রথমেই জানতে চাই আপনরা যা বললেন তার সাথে হাথুরু কথায় কতটা মিল আছে । আমি যদি এটি না জানি তবে এটি সম্পর্কে মন্তব্য করা কঠিন। যেটা নিয়ে এখনি যাচ্ছি আবার বিসিবিতে। আমি শুধু এটাই জেনে চলে আসছিলাম। দ্বিতীয় অনুমতি নেওয়া হয়েছিল কি না। নেওয়া হলে টুর্নামেন্টের সময় দেওয়া হলো কেন?

এর আগে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে হাথুরুসিংহে জানান, ‘আমাদের (বাংলাদেশ) উপযুক্ত কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটি হয়তো কিছুটা অদ্ভুত শোনাবে। আমি যখনই বিপিএল দেখতে বসেছি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দিয়েছি। এখানে অংশ নেওয়া কিছু ক্রিকেটারের কোনো (পর্যাপ্ত) ক্লাসই নেই।’

বিদেশি ক্রিকেটারদের ঠিকমতো পাওয়া না গেলে ভক্তদের আগ্রহ কমে যায় বলেও মনে করেন হাথুরুসিংহে। এছাড়া বাংলাদেশি ক্রিকেটাররা কে কোন পজিশনে পারফর্ম করবে, সেরকম নিয়ম থাকা উচিৎ বলেও মনে করেন টাইগার কোচ, ‘ক্রিকেটাররা বেটার সুযোগের কথা বলেন, কিন্তু এটি সঠিক নয়। তারা একটি টুর্নামেন্টে ঠিকমতো সময় না দিলে মানুষ আগ্রহ হারায়, আমিও আগ্রহ হারিয়েছি। আমাদের এমন টুর্নামেন্ট থাকা উচিৎ, যেখানে আমাদের ব্যাটসম্যানরা টপ থ্রি’র মধ্যে ব্যাটিং করবে এবং বোলাররা পারফর্ম করবে ডেথ ওভারে। এছাড়া এসব বিষয় আমরা আর কোথায় শিখব? আমাদের কেবল একটি টুর্নামেন্টই তো আছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...