| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কুমিল্লা দলে যোগ দিলেন যুব দলের তারকা পেসার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ২৫ ১৭:৫৩:০০
কুমিল্লা দলে যোগ দিলেন যুব দলের তারকা পেসার

চলতি মাসেই যুব বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছেন রুহানাতুল্লাহ বর্ষণ। এরপর তিনি নিজ জেলা সৈয়দপুরে ছুটি কাটাচ্ছিলেন। তবে রোববার সকালে মিরপুরের বিসিবি একাডেমি স্টেডিয়ামে দেখা যায় তাকে। নিজের বাড়ি থেকেই বিপিএলে যোগ দেন তিনি। চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে প্লে-অফে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বাকি অংশে তাকে দেখা যাবে গোমতীপাড়ের এই দলটির জার্সিতেই।

কেন কুমিল্লাতেই এসেছেন বর্ষন, সেই ধারণাও করা যায় অনায়াসে। গুঞ্জন বলছে, পেসার মুস্তাফিজুর রহমানের ব্যাক আপ হিসেবে দলের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। যুব বিশ্বকাপটা বেশ ভালোই পার করেছেন বর্ষন। বিশ্বকাপে পেয়েছিলেন ৯ উইকেট। আবার প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ছিল আরও ৪ উইকেট। শেষদিকে চাপের মুখে ব্যাট হাতেও দলকে সমর্থন দিতে পারেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দেখা গিয়েছিল সেটাও। ইনজুরি আক্রান্ত মুস্তাফিজের বিকল্প হিসেবে তাই এই তরুণ বোলারকেই মনে ধরেছে কুমিল্লার। অনুশীলনে চোট পেয়ে আপাতত মাঠের বাইরে আছেন মুস্তাফিজুর রহমান। মাথায় সেলাই লাগায় আরও বেশ কিছু দিন লাগবে ফিট হয়ে উঠতে। তাই বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে খেলতে পারবেন না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই পেসার। এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

গত রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করার সময় আঘাত পান মুস্তাফিজ। বিদেশি সতীর্থ ম্যাথু ফর্ড যখন ব্যাট করছিলেন, তখন বোলিং প্রান্তে ছিলেন ফিজ। হঠাৎ বল উড়ে গিয়ে ফিজের মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মুস্তাফিজকে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয়। পরে তাকে চিকিৎসা দেওয়া হয় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে। তার মাথায় ৫টি সেলাই লাগে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...