| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

খুলনার হয়ে বিপিএল মাতাবেন ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটার!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১২ ১২:২৩:৪৪
খুলনার হয়ে বিপিএল মাতাবেন ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটার!

কিছুদিন আগে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ভারতের সংগ্রহ ১৬৮ চ্যালেঞ্জিং রান করে । কিন্তু ইংল্যান্ডের জন্য এটি ছিল সহজ লক্ষ্য। মাত্র ৪৭ বলে ৮৬ রান করে সবকিছু বদলে দেন অ্যালেক্স হেলস। পরে সেই টুর্নামেন্টও জিতেছিল ইংল্যান্ড।

দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতছিলো সেবার ইংল্যান্ড। সেই অ্যালেক্স হেলস এবার আসছেন বিপিএল মাতাতে। আগে দুরন্ত রাজশাহীর হয়ে খেললেও এখন খুলনা টাইগার্সের হয়ে খেলতে আসবেন তাকে দেখা যাবে চট্টগ্রামের মঞ্চে। খুলনা তাদের নিজেস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে অ্যালেক্স হেলসকে দলে যোগ করার বিষয়টি নিশ্চিত করেছে।

১০ম বিপিএল আসরে শুরুটা দারুণ করেছিলো খুলনা। ব্যাক টু ব্যাক জয়ে সিলেটের মঞ্চে টেবিলের শীর্ষে ছিলো তারা। কিন্তু হঠাৎ করেই দলটি পথ হারিয়ে ফেলে তিন পরাজয়ের পর দলটি এখন টেবিলের পঞ্চম স্থানে। এমন পরিস্থিতিতে দলের শক্তি বাড়াতে যোগ দেবেন অ্যালেক্স হেলস। এই কঠিন পরিস্থিতিতে তিনি খুলনার হয়ে কতটা কার্যকর হতে পারে সেটাই দেখার বিষয়। এই ইংলিশ ওপেনার ফ্র্যাঞ্চাইজিং বিশ্ব দখল করে আছেন।

হেলস থ্রি লায়নের হয়ে ১১ টি টেস্ট ৭০ টি ওয়ানডে এবং ৭৫ টি টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার ৭৪ রান করেছেন তিনি। তিনি ৩০-এর বেশি গড় এবং ১৩৯-এর কাছাকাছি স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করেছেন। প্রথম সেঞ্চুরির পাশাপাশি তিনি ১২ টি হাফ সেঞ্চুরি করেছেন।

এছাড়া বিভিন্ন পর্যায়ে ৪৩৭ টি-২০ তে ১২ হাজারের বেশি রান যোগ করেছেন নিজের নামের পাশে। ৭৭ অর্ধশতকের সঙ্গে আছে ৬টি শতক। গড় ৩০ আর স্ট্রাইকরেট ১৪৬.৬০। খুলনায় এসে নিজেকে কতটা মেলে ধরতে পারেন ৩৫ বছরের এই তারকা সেটাই এখন দেখার বিষয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...