| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

স্পষ্ট রান আউটকে নট-আউট বানিয়ে দিলেন আম্পেয়ার (ভিডিও)

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১১ ২১:৪০:১৬
স্পষ্ট রান আউটকে নট-আউট বানিয়ে দিলেন আম্পেয়ার (ভিডিও)

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। অজিদের ২৪২ রানের টার্গেট টপকাতে পারলে রেকর্ড সৃষ্টি করতো ক্যারিবিয়ানরা। কিন্তু সেটা হয়নি কারণ তারা স্বাগতিকদের কাছে ৩৪ রানে হেরেছে। কিন্তু ম্যাচ চলাকালীন একটি অদ্ভুত ঘটনা ঘটে এবং তার ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে রান আউট হয়েও ব্যাট করেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান আলজারি জোসেফ! আশ্চর্যজনক ভাবে এমনটিই ঘটেছে ম্যাচে। ১৯তম ওভারে কভার অঞ্চলে ড্রাইভ করে রান সংগ্রহের জন্য দৌড়ান তিনি। সেই বল কুড়িয়ে বোলার স্পেনসার জনসনের দিকে থ্রু করেন মিচেল মার্শ। বল হাতে জমা করে স্টাম্প ভাঙেন জনসন। তবে ভুলে যান আউটের জন্য আম্পায়ারের কাছে আবেদন করতে।

বোলার বা মার্শ কেউই স্টাম্প ভাঙার পর কোনো আবেদন করেননি । অনফিল্ড আম্পায়ার আরও জানিয়ে দেন, এখন আর আবেদন কিংবা আউট ঘোষণা করার সময় নেই। ফলে যথারীতি ব্যাট করেন জোসেফ।

মাঠে দায়িত্বরত আম্পায়ার জেরার্ড অ্যাবুটক জানান, আউটের জন্য আবেদন করেনি অস্ট্রেলিয়া। অনফিল্ড আম্পায়ার আরও জানিয়ে দেন, এখন আর আবেদন কিংবা আউট ঘোষণা করার সময় নেই। ফলে যথারীতি ব্যাট করেন জোসেফ।

ক্রিকেট আবেদনের সময় সম্পর্কিত আইন ৩১.৩ তে বলা হয়েছে, একটি আপিল বৈধ হওয়ার জন্য বোলার পরের বলের উদ্দেশে রানআপ শুরু করা বা যদি কোনো রান আপ না হয়, তাহলে পরের ডেলিভারি করার আগ পর্যন্ত আপিল করার সময় পাবেন। রিভিউতে কোনো ক্রিকেটারকেই আবেদন জানাতে দেখা যায় নি। ফলে সিদ্ধান্ত নিতে আম্পায়ারকে তেমন জটিলতার মধ্যে পড়তে হয়নি।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন-

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...