| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের ফাইনালে ভারতকে চ্যালেঞ্জিং টার্গেট দিলো অস্ট্রেলিয়া!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১১ ১৮:৫৪:০১
বিশ্বকাপের ফাইনালে ভারতকে চ্যালেঞ্জিং টার্গেট দিলো অস্ট্রেলিয়া!

গত ওয়ানডে বিশ্বকাপে ভারতের ঘরের মাঠে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। সিনিয়রদের সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ এখন জুনিয়রদের সামনে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া ও ভারত মুখোমুখি হয়েছে।আজিরা শুরুতেই ব্যাট হাতে চ্যালেঞ্জিং রান করে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) বেনোনীতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান করে। হারজাস সিং সর্বোচ্ছ ৫৫ রান করেছেন। ভারতের হয়ে রাজ লিম্বানি ৩৮ রানে ৩ উইকেট নেন।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ৮ বল খেলে রানের খাতা খুলতে পারেননি স্যাম কনস্টাস। এই সাথে ওপেনিং ১৬ রানের জুটির শেষ হয়। তবে হ্যারি ডিক্সন এবং হিউ বেবগেন দ্বিতীয় উইকেটের জুটিতে শুরুর ধাক্কা সামলেছেন

৫৬ বলে ৪২ রান করেছেন ডিক্সন। আর হিউজের ব্যাট থেকে এসেছে ৬৬ বলে ৪৮ রান। দুইজনই অল্পের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া করেছেন। তবে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন হারজাস সিং। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটার।

লোয়ার অর্ডার ব্যাটাররা সুবিধা করতে না পারলেও এক প্রান্ত আগলে রেখেছিলেন অলিভার পিক। তার অপরাজিত ৪৬ রানের ইনিংসে ভর করে আড়াইশো ছাড়ানো সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া। এত রান তাড়া করে যুব বিশ্বকাপের ফাইনালে জয়ের রেকর্ড নেই। তাই জিততে হলে ইতিহাস গড়তে হবে ভারতকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ...

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকো পাজকে আবারও দলে ফেরানোর পরিকল্পনা করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল ...