| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিক বাছাইয়ের ডু অর ডাই ম্যাচে সুপার ক্লাসিকোয় মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা!

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ০৯ ২২:৩৩:৩৬
অলিম্পিক বাছাইয়ের ডু অর ডাই ম্যাচে সুপার ক্লাসিকোয় মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা!

প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনার অংশগ্রহণের জন্য জয় ছাড়া আর কোনো ফর্মুলা নেই। এমন পরিস্থিতিতে শেষ ম্যাচে প্রতিপক্ষ তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। কিন্তু তাদের অবস্থার জন্য দায়ী আলবিসেলেস্তেদের তরুণরা। শেষ ম্যাচে ব্রাজিলকে হারাতে না পারলে মেসি ডি মারিয়ার অলিম্পিকে খেলার স্বপ্ন ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে। কারণ হারলে বা ড্র করলেই বাদ পড়বে।

আগামী রবিবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় স্টেডিয়ামে সুপার ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হবে তারা। একই দিনে মাঠে নামবে প্যারাগুয়ে ও ভেনিজুয়েলা।

তবে গ্রুপ পর্ব ভালোভাবে শেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা চূড়ান্ত কোয়ালিফাইং রাউন্ড নিশ্চিত করে। কিন্তু প্রথম ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরে গেলে সব হিসাব পাল্টে যায়। কারণ আর্জেন্টিনা হেরে না গেলেও দুই ম্যাচেই ড্র নিয়ে মাঠ ছাড়ে।

প্যারিস অলিম্পিক কমিটি টুর্নামেন্টে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনার অংশগ্রহণের আশা করেছিল। তবে বর্তমান পরিস্থিতিতে যেকোনো দল সেখানে যেতে পারে। হিসেবটা সহজ, দুই দলের মধ্যে হেড টু হেড লড়াইয়ে যে জিতবে সে প্যারিসের প্লেনের টিকিট পাবে।

বাছাইপর্বের চূড়ান্ত রাউন্ডে খেলা চার দলের মধ্যে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যারাগুয়ে। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে ব্রাজিল, ২ পয়েন্ট নিয়ে তিনে আর্জেন্টিনা। ১ পয়েন্ট নিয়ে চারে ভেনিজুয়েলা। এখান থেকে মূলপর্বে যাবে কেবল দুই দল। সব দলেরই বাকি আছে একটি করে ম্যাচ।

প্যারাগুয়ে তাদের শেষ ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ড্র করলেই চলে যাবে চূড়ান্ত পর্বে। হারলেও তাদের চূড়ান্ত পর্বে ওঠার সুযোগ আছে। কেননা সুপার ক্লাসিকোয় যে দল জিতবে তখন তারা প্যারিসের টিকিট কাটবে শীর্ষ দল হিসেবে। আবার হিসাব করলে দেখা যায় ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে সুবিধাজনক অবস্থানে রয়েছে সেলেসাওরা। ভেনিজুয়েলার বিপক্ষে প্যারাগুয়ে যদি ড্র করে বা জিতে, সেক্ষেত্রে আর্জেন্টিনার বিপক্ষে ড্র করলেই মূল পর্বে উঠবে সেলেসাওরা। তবে জয় ছাড়া কোনো বিকল্প নেই আলবিসেলেস্তে যুবাদের। অলিম্পিকে জায়গা পেতে সেলেসাও যুবাদের বিপক্ষে জিততেই হবে মাসচেরানোর শিষ্যদের। উল্লেখ্য, অলিম্পিক বাছাইয়ের মূল পর্বের প্রথম ম্যাচে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে ২-১ গোলে জয় পায় ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনা ড্র করেছে নিজেদের দুই ম্যাচেই। ব্রাজিল-আর্জেন্টিনা মহারণেই নির্ধারিত হবে এই দুই দলের অলিম্পিক ভাগ্য।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...