| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আলোড়ন ফেলল কেভিনের কার্টহুইল সেলিব্রেশন (ভিডিও)

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৬ ২১:০৫:৩০
আলোড়ন ফেলল কেভিনের কার্টহুইল সেলিব্রেশন (ভিডিও)

কেরিয়ারের প্রথম টেস্ট যে কোনও ক্রিকেটারের কাছেই বিশেষ মুহূর্ত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হল ওয়েস্ট ইন্ডিজের তরুণ স্পিন বোলিং অলরাউন্ডার কেভিন সিনক্লেয়ারের। তাও আবার দিন-রাতের টেস্টে। ম্যাচে প্রাসঙ্গিক হয়ে রইল কেভিন সিনক্লেয়ারের সেলিব্রেশন। ঘরোয়া ক্রিকেট হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলেছেন সিনক্লেয়ার। ফলে এই সেলিব্রেশনের সুযোগ আগেও পেয়েছিলেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে এই সুযোগ বারবার আসে না! সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোড়ন ফেলেছে সিনক্লেয়ার সেলিব্রেশন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেকেই হাফসেঞ্চুরির ইনিংস খেলেছেন সিনক্লেয়ার। আট নম্বরে নেমে ৫০ রান করেন। প্রথম হাফসেঞ্চুরির চেয়েও উইকেটটা যেন তাঁর কাছে স্পেশাল। তবে যাঁর উইকেট নিয়েছেন, বিশেষ অনুভূতি হওয়ারই কথা। সদ্য আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সম্মান জিতেছেন অজি অলরাউন্ডার উসমান খোয়াজা। বিশ্বের অন্যতম সেরা ওপেনার। ওয়েস্ট ইন্ডিজকেও ডে-নাইট টেস্টে প্রবল চাপে রেখেছিলেন উসমান। হঠাৎই তাঁর উইকেট সিনক্লেয়ারের।

বাঁ হাতি ব্যাটারের বিরুদ্ধে রাউন্ড দ্য উইকেট বোলিংয়ে আসেন কেভিন সিনক্লেয়ার। ক্রিজের যতটা সম্ভব কর্নার থেকে ডেলিভারিটি করেন। ষষ্ঠ উইকেটে পিচ করে টার্ন নেয়। বাঁ হাতি ব্যাটারের বাইরে যাচ্ছিল ডেলিভারি। তবে উসমান খোয়াজা সম্ভবত ভেবেছিলেন বল ভিতরে আসবে কিংবা সোজা থাকবে।

দ্বিধা নিয়েই ড্রাইভ খেলেন খোয়াজা। বল টার্ন নেওয়ায় ব্যাটে বলে সংযোগ ঠিক হয়নি। স্লিপে ক্যাচ অ্যালিক আথানেজের। এরপরই তাঁর জনপ্রিয় কার্টহুইল সেলিব্রেশনে মাতেন কেভিন সিনক্লেয়ার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...