| ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

মন্ত্রী সভার হলো বড় পরিবর্তন, একনজরে দেখেনিন- যিনি যে মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১১ ২০:৫৯:৩৫
মন্ত্রী সভার হলো বড় পরিবর্তন, একনজরে দেখেনিন- যিনি যে মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ নিয়ে টানা চতুর্থবার ক্ষমতায় এলো দলটি। ভোটের পর গত ১০ জানুয়ারি দুপুরে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। আর বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়। এদিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

এদিকে নতুন মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল এসেছে। বিদায়ী মন্ত্রিসভার ৩০ জন জায়গা পাননি নতুন মন্ত্রিসভায়। আর প্রথমবারের মতো যুক্ত হয়েছেন ১৪ জন। এর আগে বুধবার (১০ জানুয়ারি) রাতে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

যারা যে মন্ত্রাণালয়ে দায়িত্ব পেলেন

১. শেখ হাসিনা - নতুন মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

২. আ ক ম মোজাম্মেল হক- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

৩. ওবায়দুল কাদের- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

৪. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন- শিল্প মন্ত্রণালয়

৫. আসাদুজ্জামান খান- স্বরাষ্ট্র মন্ত্রণালয়

৬. দীপু মনি- সমাজকল্যাণ মন্ত্রণালয়

৭. মো. তাজুল ইসলাম- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

৮. আনিসুল হক- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

৯. মোহাম্মদ হাছান মাহমুদ- পররাষ্ট্র মন্ত্রণালয়

১০. সাধন চন্দ্র মজুমদার- খাদ্য মন্ত্রণালয়

১১. ফরহাদ হোসেন- জনপ্রশাসন মন্ত্রণালয়

১২. ফরিদুল হক খান- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

১৩. মহিবুল হাসান চৌধুরী- শিক্ষা মন্ত্রণালয়

১৪. স্থপতি ইয়াফেস ওসমান- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

১৫. মুহাম্মদ ফারুক খান- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

১৬. আবুল হাসান মাহমুদ আলী- অর্থ মন্ত্রণালয়

১৭. মো. আব্দুস শহীদ- কৃষি মন্ত্রণালয়

১৮. র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

১৯. মো. আব্দুর রহমান- বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়

২০. নারায়ণ চন্দ্র চন্দ- ভূমি মন্ত্রণালয়

২১. আব্দুস সালাম- পরিকল্পনা মন্ত্রণালয়

২২. মো. জিল্লুল হাকিম- রেলপথ মন্ত্রণালয়

২৩. সাবের হোসেন চৌধুরী- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

২৪. জাহাঙ্গীর কবির নানক- বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়

২৫. নাজমুল হাসান- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

২৬. সামন্ত লাল সেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

বিভিন্ন মন্ত্রাণালয়ে দায়িত্ব পাওয়াদের তালিকা দেখতে এখানেক্লিক করুন

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোট গ্রহণ হয়। নির্বাচনে ২২২টি আসনে জয় পায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি জয় পেয়েছে ১১ আসনে, স্বতন্ত্র প্রার্থী জিতেছে ৬২ আসনে। আর আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসনে জয়ী হয়েছে। বাংলাদেশ কল্যাণ পার্টি জয় পেয়েছে একটি আসনে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

Pakistan vs Sri Lanka; (Live) দেখুন এখানে

Pakistan vs Sri Lanka; (Live) দেখুন এখানে

খেলাধুলা ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ...

সেমিতে খেলতে কি করতে হবে পাকিস্তানকে

সেমিতে খেলতে কি করতে হবে পাকিস্তানকে

নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে আজ এক বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। ...

ফুটবল

bangladesh vs china; সরাসরি দেখুন এখানে

bangladesh vs china; সরাসরি দেখুন এখানে

ক্রীড়া প্রতিবেদক: এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬-এর গ্রুপ পর্বের লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ নারী ...

Bangladesh Vs China; ২ গোলে শেষ প্রথমার্ধ, সরাসরি দেখুন এখানে

Bangladesh Vs China; ২ গোলে শেষ প্রথমার্ধ, সরাসরি দেখুন এখানে

এশিয়ান কাপ ফুটবল: চীনের বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ, ২ গোলে পিছিয়ে প্রথমার্ধ ক্রীড়া প্রতিবেদক: দীর্ঘ ৪৬ ...