অজানা যে কারণে ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন রশিদ খান
রশিদ খানের খেলার সম্ভাবনা নেই জেনেও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রেখেছে আফগানিস্তান। সিরিজ শুরুর একদিন আগে আজ জানা গেল কোহলি-রোহিতের বিপক্ষে খেলবেন না আফগান তারকা।
ভারতে সফল বিশ্বকাপ অভিযান শেষে পিঠের চোটের কারণে তাকে যেতে হয়েছে শল্যবিদের ছুরির নিচে। সে কারণেই কদিন আগে বিগ ব্যাশ লিগ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন রশিদ খান। এমনকি দক্ষিণ আফ্রিকায় চলতি মাসে শুরু হতে যাওয়া এসএ টি-টোয়েন্টি থেকেও ছিটকে গিয়েছেন আফগানিস্তানের এই তারকা। এমআই কেপটাউনের হয়ে খেলার কথা ছিল তার। পুরোপুরি ফিট না হলেও তাকে ভারতের বিপক্ষে স্কোয়াডে রাখা হয়েছিল।
ভারতের বিপক্ষে সিরিজে নেতৃত্ব দেওয়া হয়েছে ইব্রাহিম জাদরানকে। সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রশিদ সুস্থ নয়। কিন্তু ও দলের সঙ্গে রয়েছে। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবে। তবে ভারতের বিপক্ষে সিরিজে ও খেলতে পারবে না।’
রশিদ আফগানিস্তানের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার। ভারতের মাটিতে খেলার বিশাল অভিজ্ঞতা রয়েছে তার। কিন্তু তাকে ছাড়া আফগানিস্তানের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন ইব্রাহিম। তিনি বলেন, ‘রশিদ ছাড়াও আমরা ভালো খেলার ক্ষমতা রাখি। দলের ক্রিকেটারদের ওপর আমার বিশ্বাস রয়েছে। বাকিরাও আফগানিস্তানের হয়ে ভালো খেলেছে। অবশ্যই রশিদের অভাব বোধ করব। কিন্তু খেলায় চোট লাগতেই পারে। তাতে আমাদের কিছু করার নেই।’
ভারতের বিপক্ষে রশিদকে খেলিয়ে ঝুঁকি নিতে চাইছে না আফগানিস্তান। যদিও ভারতের মাটিতে রশিদের খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে আফগান শিবির। সে জন্যই ১৯ জনের দলে রাখা হয়েছে। মাঠে না নামলেও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে দলকে সাহায্য করতে পারবেন তিনি।
ভারতের বিপক্ষে এই প্রথম দ্বিপাক্ষিক কোনো টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে আফগানিস্তান। মোহালিতে আগামীকাল বৃহস্পতিবার শুরু দুই দলের লড়াই। পরের দুই ম্যাচ ইন্দোর ও বেঙ্গালুরুতে ১৪ ও ১৭ জানুয়ারি।
আফগানিস্তানের টি-টোয়েন্টি দল: ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, হজরতউল্লাহ জাজাই, রহমাত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মাদ নবি, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, শারাফউদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, ফজল হাক ফারুকি, ফরিদ আহমদ, নাভিন-উল-হক, নূর আহমদ, মোহাম্মাদ সালিম, কাইস আহমেদ, গুলবাদিন নাইব ও রশিদ খান।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকের স্বর্ণের বাজারদর; ২৫ আগস্ট ২০২৬
- এসএসসি ২০২৭: পরীক্ষার তারিখ ও পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ
- পে স্কেলে পরিবর্তনের আভাস, অর্থায়ন নিয়ে চলছে হিসাব-নিকাশ
- আজকের সকল দেশের টাকার রেট: ২৫ আগস্ট ২০২৬
- ২৬ আগস্টের ছুটি পাবেন না যেসব কর্মী
- আজকের স্বর্ণের বাজারদর, ২৬ আগস্ট ২০২৬
- ২০২৬ বাজাজ পালসার ১২৫: নতুন ইঞ্জিন ও মোনোশক সাসপেনশনে বড় আপডেট
- ড্রাইভিং লাইসেন্স হালনাগাদে নতুন নির্দেশনা
- পে-স্কেলের সিদ্ধান্তে দেরি হলে পরিস্থিতি আরও জটিল হবে: দেবপ্রিয়
- Pulsar 150 বনাম Apache RTR 160: দাম ও ফিচারে পার্থক্য
- ২৪-২৭ আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে যে ৭টি নতুন স্মার্টফোন
- নতুন Bajaj Pulsar 150 বনাম পুরোনো মডেল, কী কী পরিবর্তন হলো
- মঙ্গলবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে!
