আজ ০৫/০১/২০২৪, দেখে নিন বাংলাদেশে ২২ ক্যারেট সোনা ও ২১ ক্যারেট রুপার দাম
জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, আগামীকাল থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে ১ লাখ ১১ হাজার ৪১ টাকা। আর হলমার্ক করা ২১ ক্যারেট সোনার দাম ১ হাজার ৬৯২ টাকা বেড়ে প্রতি ভরি ১ লাখ ৬ হাজার ২৬ টাকা হবে। এ ছাড়া ১৮ ক্যারেট সোনার দাম ভরিতে বাড়ছে ১ হাজার ৪৫৮ টাকা। তাতে এই মানের সোনার নতুন দাম হবে প্রতি ভরিতে ৯০ হাজার ৮৬৩ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা বেড়ে প্রতি ভরির দাম হবে ৭৫ হাজার ৬৯৯ টাকা।
দাম বাড়ানোর আগে দেশের বাজারে আজ পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার অলংকার ১ লাখ ৯ হাজার ২৯২ টাকায় বিক্রি হয়েছে। আর হলমার্ক করা ২১ ক্যারেট সোনা প্রতি ভরি ১ লাখ ৪ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেট সোনা ৮৯ হাজার ৪০৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৭৪ হাজার ৫৩৩ টাকায় বিক্রি হয়েছে।
জয়েলার্স সমিতির নতুন ঘোষণায় বাজারে রুপার দাম অবশ্য অপরিবর্তিত রয়েছে। তবে দীর্ঘদিন এক দামে স্থির থাকার পর গত সপ্তাহেই রুপার দাম ভরিতে ৩৮৫ টাকা বাড়ানো হয়। তাতে ভালো মানের অর্থাৎ হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম বেড়ে দাঁড়ায় ২ হাজার ১০০ টাকা। এ ছাড়া বর্তমানে হলমার্ক করা ২১ ক্যারেট রুপা প্রতি ভরি ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট রুপা ১ হাজার ৭১৫ টাকা ও সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ২৮৩ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে সোনার দাম হু হু করে বাড়তে থাকায় ক্রেতাদের মধ্যে যাঁরা অলংকার তৈরির পরিকল্পনা করছিলেন, তাঁরা আছেন দুশ্চিন্তায়। কারণ, সোনার অলংকার দিন দিন তাঁদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে দাম বেড়ে যাওয়ায় পুরোনো সোনা কিংবা অলংকারের সম্পদমূল্য বেড়েছে।
গত বছর এখন পর্যন্ত দেশের বাজারে ২৯ বার সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এর মধ্যে দাম কমানো হয়েছে ১১ বার, আর বাড়ানো হয়েছে ১৮ বার।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আবারও কমল এলপি গ্যাসের দাম, ১২ কেজি সিলিন্ডারে স্বস্তি
- ৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম পানামা: দেখুন ফলাফল
- কমে গেল ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারে দাম
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: দেখুন ফলাফল
- নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন কত হতে পারে, জানা গেল বড় তথ্য
- বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ মিশর; সরাসরি যেভাবে দেখবেন
- কবে থেকে টানা বৃষ্টি ঝড়বে জানাল আবহাওয়া অফিস
- একটু পর পানামার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, লাইভ দেখুন একক্লিকে
- আজকের সোনার বাজারদর: ০১ জুন ২০২৬
- জুন থেকেই কার্যকর হচ্ছে বিদ্যুতের নতুন দাম, ইউনিট প্রতি বাড়ল কত
- সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা
- এইমাত্র শেষ হল ব্রাজিল বনাম পানামার ম্যাচ; জানুন ফলাফল
- বাংলাদেশ থেকে ইউটিউবে ফ্রিতে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ; জেনে নিন সহজ উপায়
- আজকের সকল দেশের টাকার রেট: ০১ জুন ২০২৬
- নতুন পে স্কেলে কাটছাঁটের পর সরকারের যত টাকা লাগছে
