| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

পিচ চিনতে না পারায় আমরা সিরিজ হারিয়েছি, হাথুরু

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ৩১ ১৮:৪৮:৫১
পিচ চিনতে না পারায় আমরা সিরিজ হারিয়েছি, হাথুরু

মাউন্ট মুনগাইনুতে রোববারের টস হারই বাংলাদেশের পরাজয়ের মূল কারণ বলে অনেকে মনে করেন। টস জিতলে অধিনায়ক শান্ত রক্ষণ বেছে নিতেন। আর কিউইরা যদি নেপিয়ারের মতো প্রায় ১৩০ রান ধরে রাখতে পারত, তাহলে টিম বাংলাদেশ সিরিজ জিততে পারত।

ভক্ত-সমর্থকদের মনে এই চিন্তার মূল কারণ নেপিয়ারের প্রথম ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের ৩ ম্যাচের প্রথমটিতে, বাংলাদেশ টসে জিতে কিউইদের ব্যাট করতে পাঠায়, তাদের ১৩৪ রানে সীমাবদ্ধ করে, ৮ বল আগে ৫ উইকেটে জিতেছিল। তাই তারা তাকে তাদের হৃদয়ে চেয়েছিল।

কিন্তু এদিন আর টস ভাগ্যে জেতেননি বাংলাদেশ অধিনায়ক। নিউজিল্যান্ড ক্যাপ্টেন মিচেল স্যান্টনার টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠান। আর আগে ব্যাট করতে নেমে সৌম্য সরকার, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, শামিম পাটোয়ারীরা ঠিক উইকেট ঠাউরে উঠতে পারেননি।

মাউন্ট মুঙ্গানুইতে এই পিচে কত রান করলে কিউইদের চ্যালেঞ্জের মুখে ঠেলে দেওয়া যাবে, স্কোর কত হলে বোলাররা লড়াকু পুঁজি পাবেন, সে ধারণাটা সম্ভবত পরিষ্কার ছিল না কারোরই। তাই সবাই অনেক বেশি তাড়াহুড়ো করেছেন। এক কথায় লক্ষ্যহীন ব্যাটিং করে নিজেদের বিপদ ডেকে এনেছেন।

ব্যাটিং দেখে বোঝা গেছে, উইকেটের চরিত্র বুঝতে ভুল করেছেন টাইগার ব্যাটাররা। স্পেশালিস্ট ব্যাটারদের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে মনে হয়েছে, তারা এটাকে ব্যাটিং সহায় উইকেট ভেবেই ম্যাচ শুরু করেছিলেন। আর তাই সবাই শুরু থেকে চালিয়ে খেলতে গেছেন। যা ‘বুমেরাং’ হয়েছে। লম্বা ইনিংস খেলা বহুদূরে, কেউ ২০০এর ঘরেও পৌঁছাতে পারেননি। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ১৭ রানেই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

শুরুতে বাংলাদেশের ব্যাটাররা যে মাউন্ট মুঙ্গানুয়ের পিচকে ১৬০ রানের বলে মনে করেছিলেন, খেলা শেষে সে সত্য বেরিয়ে এসেছে হেড কোচ হাথুরুসিংহের মুখ থেকেই। তিনি ম্যাচ শেষে মিডিয়ায় কথা বলতে এসে মুখ ফুটে বলে ফেলেছেন, ‘শুরুতে আমরা এটাকে ১৬০ রানের পিচ ভেবেছিলাম। কিন্তু আসলে এটা ছিল ১৪০ রানের উইকেট।’

টাইগার হেড কোচ বলেন, ‘আমার মনে হয় দুই ওভার পরই আলোচনা করছিলাম যে, এটা ১৬০ রানের উইকেট হবে না। এখানে ১৪০-১৫০ রান হবে। অবশ্য আমরা সেটাও করতে পারিনি।’

হাথুরু স্বীকার করেছেন, দলের ব্যাটিং ভালো হয়নি। তার ভাষায়, ‘ভালো ব্যাট করিনি আমরা। ১১০ রান এ উইকেটে কম স্কোর। ১০ ওভার শেষে ৪ আমাদের রান কম ছিল। কিন্তু বোলাররা আমাদের ম্যাচে রেখেছিল। পুরো সিরিজজুড়ে বোলাররা যেভাবে বল করেছে, তা রীতিমত মুগ্ধ হওয়ার মতো।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...