| ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্ব ক্রিকেটে তিন মোড়লের আধিপত্যে বঞ্চিত অন্যরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ২৮ ২০:২১:২৮
বিশ্ব ক্রিকেটে তিন মোড়লের আধিপত্যে বঞ্চিত অন্যরা

বিশ্ব ক্রিকেটে তিন মোড়ল বিশ্ব ক্রিকেটে তিন মোড়লের ধারণা অনেক পুরনো। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি, নীতি নির্ধারণ এবং লভ্যাংশ গ্রহণের ক্ষেত্রেও ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের আধিপত্য রয়েছে। যার কারণে বাকি দেশগুলো দীর্ঘদিন ধরে বঞ্চিত। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার আলী বাছের। একই সঙ্গে আমেরিকায় নয়, এশিয়ান অঞ্চলে ক্রিকেটের উন্নয়নে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।

ক্রিকেটের এক ক্যালেন্ডার বর্ষে কোন দল কখন, কোথায় খেলবে— সব বিষয় তিন মোড়লের কথা মাথায় রেখে আইসিসি অনুমোদন দেয় বলে মন্তব্য করেছেন আলী বাখের। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মোড়ল ত্রয়ীর দাপট নিয়ে নিজের অভিমত জানিয়েছেন। এ নিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডে সভাপতির দায়িত্ব পালনের সময় কাজও করেছিলেন বাখের। কয়েকটি দেশের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে ‘বিরক্তিকর’ কিছু বিষয়ও দেখেছেন তিনি।

সাবেক এই প্রোটিয়া বোর্ড সভাপতি বলছেন, ‘যখন আইসিসির ডেভেলপমেন্ট কমিটির সভাপতি ছিলাম, তখন আমার উদ্দেশ্য ছিল খেলাটি সর্বত্র ছড়িয়ে দেওয়া। কিন্তু এখনকার দিনে তেমনটা দেখা যাচ্ছে না। ক্রিকেটে আধিপত্য দেখাচ্ছে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এতে করে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজসহ অন্যরা বঞ্চিত হচ্ছে। এটা ভালো বিষয় নয়।’

আগামী চার বছর এই তিন দলই সর্বোচ্চ লভ্যাংশ পাবে আইসিসির আয়ে। বিশেষ করে আয়ের অর্ধেক যাবে ভারতের পকেটে। ২০২৪-২৭ চক্রের প্রস্তাবিত মডেলে ভারত যা পাবে, তার ধারেকাছে নেই অন্য বোর্ডগুলো। আইসিসির আয়ের প্রায় ৪০ ভাগ পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতের এই বাড়তি আধিপত্য নিয়ে বাখের বলেছেন, ‘আপনাকে খেলাটির প্রসার ঘটাতে হবে। তবে সমস্যাটা হলো, বিশ্ব ক্রিকেটের অর্থে ভারতের আধিপত্য। বিশ্ব ক্রিকেটের ৭০ ভাগ অর্থ আসে ভারতের মাধ্যমে। তবে আমার গভীর আবেগ ছিল ছোট দলগুলোর উন্নয়ন দেখতে চাওয়ায়।’

আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। এছাড়া ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের সংযুক্তিরও প্রক্রিয়া চলছে। ফলে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রসারে মনোযোগী হতে চায় আইসিসিও। যা নিয়েও সমালোচনা করেছেন বাখের। দক্ষিণ আফ্রিকার হয়ে ১২ টেস্ট খেলা সাবেক এই ব্যাটসম্যান বলেছেন, ‘ছোট ইউএসএ মার্কেটে জায়গা করে দিতে তোমার বিলিয়ন বিলিয়ন ডলার দরকার। সত্যিকার অর্থে এমনটা হবে না দুটি কারণে, যা আমি আগেও বলেছিলাম। এজন্য ক্রিকেটের উন্নতির জায়গা হওয়া উচিৎ এশিয়ায়। সেখানে এর বিশাল সম্ভাবনা রয়েছে। যা যুক্তরাষ্ট্রে সম্ভব নয়, এটি অনেক ব্যয়বহুল।’

ক্রিকেটে মোড়লদের দাপট নিয়ে অনেকদিন ধরেই দেশগুলোর সমালোচনা করে আসছেন সাবেক ক্রিকেটাররা। স্টিভ ওয়াহ-গ্রায়েম স্মিথের মতো কিংবদন্তিদের পর এবার সমালোচনায় যোগ দিলেন আলী বাখের। তিন মোড়ল বাকি দলগুলোকে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে দিচ্ছে বলে অভিযোগ তার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ব্যক্তিগত পুরস্কার জেতায় শীর্ষে সূর্যবংশী: পেলেন যত টাকা

ব্যক্তিগত পুরস্কার জেতায় শীর্ষে সূর্যবংশী: পেলেন যত টাকা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ আইপিএলের পর্দা নেমেছে জমজমাট এক ফাইনালের মধ্য দিয়ে। আহমেদাবাদের মহারণে গুজরাট টাইটান্সকে ...

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অবস্থানের পরিবর্তন না হলেও ...

ফুটবল

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার মিডফিল্ড কতটা শক্তিশালী

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার মিডফিল্ড কতটা শক্তিশালী

নিজস্ব প্রতিবেদক: আধুনিক ফুটবলে শুধু ফরোয়ার্ড লাইন নয়, একটি দলের আসল শক্তি নির্ভর করে মাঝমাঠের ...

বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল 'জ্যোতিষী' রিতিনিয়া

বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল 'জ্যোতিষী' রিতিনিয়া

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বকাপ মানেই উত্তেজনা, ভবিষ্যদ্বাণী আর সমর্থকদের জল্পনা-কল্পনা। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই ...