| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রথমবার ‘ডাবল সেঞ্চুরি’ দেখলো ওয়ানডে ক্রিকেট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ২৫ ১৯:৫৫:৪৫
প্রথমবার ‘ডাবল সেঞ্চুরি’ দেখলো ওয়ানডে ক্রিকেট

এ বছর বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ভারতে। বিশ্বের সেরা হওয়ার লড়াইয়ে মোট ৪৮টি ম্যাচ হয়েছে। বিশ্বকাপ ছাড়াও এ বছর বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়েছে। ওয়ানডেতে খেলা মোট ম্যাচের সংখ্যা ২০২৩।

বছরের প্রথম ওয়ানডে ম্যাচ ছিল ৯ জানুয়ারি। করাচিতে সেদিন মুখোমুখি হয়েছিল পাকিস্তান-নিউজিল্যান্ড। আর বছরের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হয়েছে ২২ ডিসেম্বর। নেপিয়ারে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সবমিলিয়ে এ বছর মোট ওয়ানডে হয়েছে ২১৮টি। এক পঞ্জিকা বর্ষে এবারই প্রথম ম্যাচ সংখ্যার ডাবল সেঞ্চুরি দেখলো ওয়ানডে ক্রিকেট।

এর আগে এক বছরে সবচেয়ে বেশি ওয়ানডে হয়েছিল ২০০৭ সালে। সেবার মোট ১৯১টি ওয়ানডে হয়েছে। তৃতীয় সর্বোচ্চ ১৬১টি ম্যাচ হয়েছে ২০২২ সালে। আর ২০০৬ সালে হয়েছিল ১৬০টি ম্যাচ।

১৯৯৯ সালে হয়েছিল পঞ্চম সর্বোচ্চ ১৫৪ ওয়ানডে। এই তালিকায় এরপরে আছে যথাক্রমে ২০০৯ (১৫০ ওয়ানডে), ২০১৯ (১৫০ ওয়ানডে), ২০০৩ (১৪৭ ওয়ানডে), ২০১১ (১৪৬ ওয়ানডে) ও ২০১৫ (১৪৬ ওয়ানডে)।

এ বছর ম্যাচের মতোই ওয়ানডে খেলেছেও সবচেয়ে বেশি দল। মোট ২২টি দল এ বছর ওয়ানডে ক্রিকেট খেলেছে। এর আগে ২০২২ ও ২০১৯ সালে ২০টি করে দল খেলেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...