| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

আইপিএলে খেলার জন্য মোস্তাফিজ জাতীয় দলের হয়ে মিস করবেন যে ম্যাচগুলো

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ২৪ ১৯:৫৮:১৩
আইপিএলে খেলার জন্য মোস্তাফিজ জাতীয় দলের হয়ে মিস করবেন যে ম্যাচগুলো

আসন্ন আইপিএলে খেলার সুযোগ পাওয়া একমাত্র বাঙালি মোস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারকে দুই কোটি রুপিতে কিনেছে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। যাইহোক, চেন্নাই ২২ শে মার্চ থেকে শুরু হওয়া এবং ২৬ মে শেষ হওয়া আইপিএলের পুরো সময়ের জন্য মুস্তাফিজকে পাবে না।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস প্রথম আলোকে জানিয়েছেন, ২২ মার্চ থেকে ১২ মে পর্যন্ত মোট ৫১ দিনের জন্য মোস্তাফিজকে ছুটি দেওয়া হয়েছে। আইপিএলের সময় ঘরের মাঠে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের কথা ভেবেই বিসিবির এ সিদ্ধান্ত।

মার্চ মাসে শ্রীলঙ্কা সিরিজে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ। পরের মাসেই জিম্বাবুয়ে আসবে বাংলাদেশে। ২টি টেস্ট ও ৫টি টি-টোয়েন্টি ম্যাচ আছে সে সিরিজে। দুই দলের বিপক্ষেই টেস্ট সিরিজ দুটিতে মোস্তাফিজ থাকবেন না, তবে সাদা বলের ম্যাচগুলোয় মোস্তাফিজকে পাওয়া যাবে বলে জানিয়েছেন জালাল ইউনুস, ‘আমরা তাকে ৫১ দিনের ছুটি দিয়েছি। আইপিএল তো আরও লম্বা। এ সময় আমাদের খেলাগুলো খেলবে সে।’

মোস্তাফিজের মতো লম্বা ছুটি পেলে হয়তো আইপিএল খেলতে পারতেন জাতীয় দলের অন্য দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। কিন্তু দুজনই তিন সংস্করণের নিয়মিত মুখ। তাই বোর্ড তাঁদের লম্বা সময়ের ছুটি দিতে চায়নি। সঙ্গে চোটের দুশ্চিন্তাও আছে।

জালাল ইউনুসই বললেন, ‘তাসকিন ও শরীফুলকে না দেওয়ার কারণ হচ্ছে, তাদের চোট। তাসকিন কিন্তু এখনো অনুশীলন করছে। সে বলছে, সে প্রায় ফিট। এই দুজনই কিন্তু চোটপ্রবণ খেলোয়াড়। আপনারা জানেন, বিশ্বকাপে সে কিন্তু শতভাগ ফিট ছিল না। ৫০ ভাগ ফিটনেস নিয়ে সে খেলেছিল। কিন্তু বিশ্বকাপ বলে...তারপরও আমরা তাকে ম্যানেজ করে খেলিয়েছি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...