| ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

এবার স্টার্ক-কামিন্সের রেকর্ড দামের চরম সমালোচনা করলেন ডি ভিলিয়ার্সের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ২১ ২১:৩৯:০৫
এবার স্টার্ক-কামিন্সের রেকর্ড দামের চরম সমালোচনা করলেন ডি ভিলিয়ার্সের

আসন্ন আইপিএল মৌসুমের আগে ১৯ ডিসেম্বর মিনি নিলাম অনুষ্ঠিত হয়েছিল। যেখানে দুই সর্বোচ্চ রেটেড ক্রিকেটার এসেছেন অস্ট্রেলিয়া থেকে। প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক দুজনকেই ২০ কোটি টাকার বেশি দেওয়া হবে। এই দুই অজির বিশাল ক্ষতিপূরণ নিয়ে প্রশ্ন তুলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।

এবারের নিলামে দুবার সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড হয়েছে। শুরুতে স্যাম কারানের রেকর্ড ভেঙে ২০ কোটি ৫০ লাখ রুপিতে হায়দরাবাদে যান প্যাট কামিন্স। ঘন্টা দুয়েক পরই সেই রেকর্ড ভেঙে দেন মিচেল স্টার্ক। এই পেসারকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে কলকাতা। যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড।

ডি ভিলিয়ার্স বলেন, 'মুম্বাই খুবই স্মার্ট কেনাকাটা করেছে। মুম্বাই, চেন্নাই এবং অন্য যে দলগুলো আইপিএলে ভালো করে, তাদের কেনাকাটাও ভালোই হয়ে থাকে। তারা ভেবেচিন্তেই কেনে, আবেগ দিয়ে কেনে না। কামিন্স ও স্টার্ক, দুজনই অবিশ্বাস্য ভালো বোলার। তবে সত্যিটা হচ্ছে, এতটা দামের কি? এর মাধ্যমে বোঝা যাচ্ছে এবারের নিলামে ফাস্ট বোলারদের চাহিদা কত বেশি ছিল। দাম শুধু বাড়তেই থাকল।’

দুই অজি পেসারের রেকর্ড গড়া দামে বিস্মিত গিলেস্পিও। তিনি বলেন, 'প্যাট অবশ্যই ভালো মানের বোলার, ভালো মানের নেতাও, যা আমরা এরই মধ্যে দেখেছি। তবে টি–টোয়েন্টি ওর সেরা সংস্করণ নয়। তাকে আমি টেস্ট বোলারই মনে করি। টেস্ট ক্রিকেটই তার আসল জায়গা।'

আইপিএলের ২০২০ আসরের আগে কলকাতা কামিন্সকে ১৫ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছিল। এবার সেটি আরও ৫ কোটি বেড়ে গেছে। গিলেস্পির মতে দামটা বেশিই হয়ে গেছে, ‘সে ভালো টি–টোয়েন্টি বোলার। ভুল করে না। কিন্তু আমার চোখে এটা (দাম) অনেক বেশি হয়ে গেছে।’

গিলেস্পির একই মন্তব্য স্টার্কের জন্যও, ‘দুর্দান্ত কেনাকাটা হয়েছে। প্রচুর টাকা। আমরা সবাই মানি, আইপিএল বিত্তশালী এক টুর্নামেন্ট। আমি মিচের জন্য খুবই খুশি। ওর যে দাম উঠেছে, তাতে একজন বাঁহাতি ফাস্ট বোলার এবং বাঁহাতি সুইং বোলারের কী গুরুত্ব, সেটা ফুটে উঠেছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে; দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ, জানুন ফলাফল

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে; দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: প্রথম টি-টোয়েন্টিতে হার দিয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ম্যাচ বল, দাম কত!

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ম্যাচ বল, দাম কত!

নিজস্ব প্রতিবেদক: ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ম্যাচের একটি বল এবার উঠছে নিলামে। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের ...

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গণনা হবে গোল্ডেন বুটে

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গণনা হবে গোল্ডেন বুটে

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা নামতে আর বাকি মাত্র দুটি ম্যাচ। আগামী রোববার ফাইনালে ...