| ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

সৌম্যকে নিয়ে নতুন যে তথ্য দিলেন রাচিন রবীন্দ্র

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ২১ ১৯:৪৪:৫১
সৌম্যকে নিয়ে নতুন যে তথ্য দিলেন রাচিন রবীন্দ্র

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ আগেই হেরেছে বাংলাদেশ। তবে নাজমুল হোসেন শান্তর এখনো সুযোগ আছে ম্যাচ বাঁচানোর। এরপর টি-টোয়েন্টি সিরিজে আবারো মুখোমুখি হবে দুই দল। শেষ ওয়ানডেতে বাংলাদেশ ৩০০ ছুঁয়েও জিততে পারেনি। তবে পুরো ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা সৌম্য সরকার সবার নজর কেড়েছেন। সেদিন তার ১৬৯ রান ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ডও ভেঙে দেয়। সেই রেকর্ড ভাঙার ইনিংসের কথা বললেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রচিন রবীন্দ্র।

ম্যাচ হারলেও বাংলাদেশ ভালো খেলেছে বলে দাবি তরুণ এই কিউই তারকার, ‘দুটি ম্যাচেই বাংলাদেশ ভালো খেলেছে। কখনও কখনও তারাই নিয়ন্ত্রণে ছিল। সৌম্য সেদিন যেভাবে খেলেছে, অবিশ্বাস্য। প্রথম ম্যাচে তো শূন্য রানে দুই ব্যাটার সাজঘরে। তারা আমাদের প্রতিনিয়ত চাপে রেখেছিল। তাদের দিনে তারা ভালো দল।’

একইসঙ্গে শেষ ম্যাচেও জয়ের আশা রাচিনের, ‘নেলসনে ভালো সময় কেটেছে। আশা করছি জয় দিয়েই সিরিজ শেষ করব। ফলাফল যাই হোক আমাদের প্রক্রিয়া ঠিক রাখতে হবে। নিউজিল্যান্ড দলে আমার চেয়েও অনেক ভালো খেলোয়াড় আছে। আমরা সবাই নিউজিল্যান্ডের হয়ে খেলতে চাই। যখনই সুযোগ পাব সেটা কাজে লাগাতে হবে।’

এর আগে ম্যাচ শেষে সৌম্যের ওই ইনিংস নিয়ে আরেক কিউই ব্যাটার হেনরি নিকোলস বলেছিলেন, ‘ফ্যান্টাস্টিক ইনিংস, সৌম্যর ইনিংসটা দারুণ। আমাদের ওপর অনেক চাপ সৃষ্টি করেছে সে। তার ১৬৯ রানে ভর করেই বাংলাদেশ ২৯০ রান করেছে, এটাই পুরো গল্প বলে দিচ্ছে। দুর্দান্ত ইনিংস। সে একজন কোয়ালিটি ক্রিকেটার, আজ সে এটা প্রমাণ করেছে। চার উইকেট পড়ে যাওয়ার পর মুশফিকের সাঙ্গে দারুণ একটা পার্টনারশিপ গড়ে (সৌম্য)। এই পার্টনারশিপ তাদের বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সে যে শুধুমাত্র পুরো ইনিংস জুড়ে ব্যাট করেছে এমনটাই নয়, একইসঙ্গে রানও বের করেছে।’

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতেই হেরেছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগামী শনিবার (২৩ ডিসেম্বর) তারা কিউইদের মোকাবিলা করবে। এরপর দু’দল ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর নেপিয়ার ও মাউন্ট মঙ্গানুইতে মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে; দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ, জানুন ফলাফল

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে; দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: প্রথম টি-টোয়েন্টিতে হার দিয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ম্যাচ বল, দাম কত!

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ম্যাচ বল, দাম কত!

নিজস্ব প্রতিবেদক: ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ম্যাচের একটি বল এবার উঠছে নিলামে। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের ...

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গণনা হবে গোল্ডেন বুটে

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গণনা হবে গোল্ডেন বুটে

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা নামতে আর বাকি মাত্র দুটি ম্যাচ। আগামী রোববার ফাইনালে ...