| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

পাকিস্তানের অলরাউন্ডার দলে জায়গা হারিয়ে পুলিশে জায়গা পেলেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ২০ ২০:১০:২৮
পাকিস্তানের অলরাউন্ডার দলে জায়গা হারিয়ে পুলিশে জায়গা পেলেন

একদিন আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য শাহীন আফ্রিদির নেতৃত্বে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান। কিন্তু ইনজুরির কারণে সেখানে জায়গা পাননি অলরাউন্ডার শাদাব খান। পরের দিন (বুধবার) পাঞ্জাব প্রশাসন তাকে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) সম্মানসূচক পদে ভূষিত করে। শাদাব নিজেই প্রকাশ করেছেন যে তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্স (আগের টুইটার) এর মাধ্যমে পুলিশে যোগ দিয়েছেন।

এক বিবৃতিতে পাঞ্জাব রাজ্যের পুলিশ জানিয়েছে, পাঞ্জাব পুলিশের দূত হয়েছেন শাদাব। রাজ্য পুলিশের প্রধান ড. উসমান আনওয়ার তাকে সম্মানজক ডিএসপি পদ দিয়েছেন। একইসঙ্গে পাকিস্তানি এই তারকা ক্রিকেটার চাইলে পুলিশের যেকোনো বিভাগে কাজ করতে পারবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এমন সম্মানজক পদ পেয়ে গর্বিত শাদাব বলেন, ‘পাঞ্জাব পুলিশের আইজি আমাকে ডিএসপি পদের সম্মানে ভূষিত করেছেন। যেকোনো উপায়ে তাদের জন্য সেবা দেওয়ার সুযোগ পাওয়ায় আমি সম্মানিতবোধ করছি। আমরা পরিবর্তনের কথা বলেছি, চলুন আমরা যে পরিবর্তন চাই সেটি বাস্তবায়ন করি। পরবর্তী প্রজন্মকেও আহবান জানাই— যাদের সম্ভব হয়, তারা যেন সরকারি সেক্টরগুলোতে বেশি বেশি যোগ দেয়।’

এর আগে এই অলরাউন্ডারকে পাকিস্তানের আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ইনজুরির কারণে বিশ্রামে রাখার কথা জানান পিসিবির প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ। সাবেক এই পাক পেসার বলেন, ‘শাদাব আমাদের জন্য গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি ক্রিকেটার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে অ্যাঙ্কলের চোটে পড়েছে, এজন্য রিহ্যাভে তার দুই সপ্তাহ বেশি সময় লাগবে।’

আগামী ১২ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে নামবে পাকিস্তান। যেখানে শাহিনের অধীনে খেলবেন সাবেক অধিনায়ক বাবর আজমও। আসন্ন সিরিজের জন্য প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আব্বাস আফ্রিদি, হাসিবুল্লাহ খান। এছাড়া পাঁচ বছর পর টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে শাহিবজাদা ফারহানকে। সর্বশেষ ২০১৮ সালে অভিষেক হওয়ার পর তিনি ৩ ম্যাচ খেলেছিলেন, কিন্তু তিনি ব্যাট হাতে ছিলেন ব্যর্থ।

উল্লেখ্য, পাকিস্তানে তারকা ক্রিকেটারদের পুলিশের সম্মানজনক পদ দেওয়ার রীতি আগে থেকেই প্রচলিত আছে। বর্তমানে জাতীয় দলের হয়ে খেলা তারকা পেসার শাহিন আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহদেরও বিভিন্ন রাজ্য পুলিশের দূত হতে দেখা গেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...