নিউজিল্যান্ডের বিপক্ষে ২য় ওয়ানডে বাংলাদেশ একাদশে পরিবর্তনের ইঙ্গিত
ভোর ৪ টাই শুরু হবে দ্বিতীয় ওয়ানডে। নেলসনে বাংলাদেশের সিরিজ বাঁচানোর মিশন। দ্রুত আউটফিল্ড আশার আলো দেখায়। টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহে একটি উচ্চ স্কোরিং খেলা দেখেছেন। সৌম্য সরকারের ব্যর্থতার কারণ অজানা কোচ। সিরিজে এগিয়ে থাকলেও টাইগারদের সমীহ করছে নিউজিল্যান্ড। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৪টায় স্যাক্সটন ওভালে ম্যাচটি শুরু হবে।
ডানেডিনের দুঃখগাঁথা ভুলে গেছে টিম বাংলাদেশ। নতুন শুরুর প্রত্যাশায় উৎফুল্ল নাজমুল শান্ত, মেহেদি মিরাজরা। ওয়ার্ম আপে ফুটবল খেলে গা গরম আর খুনসুটিতে মেতে ওঠে মুশফিক, শরিফুল, হাসান মাহমুদরা। টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা বাকি সদস্যরাও যোগ দিয়েছেন দলের সঙ্গে।
দ্বিতীয় ওয়ানডের ম্যাচ ভেন্যু স্যাক্সটন ওভালে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে জিতেছিলো টাইগাররা। তবে দ্বিপাক্ষিক সিরিজে স্বাগতিকদের কাছে দুই ম্যাচ হেরেছিলো ঠিক তার পরের বছরই।
প্রথম ম্যাচ জেতা নিউজিল্যান্ড অবশ্য অনেকটা নির্ভার। সকালে লম্বা সময় ব্যাটিং বোলিং অনুশীলন করেছেন রাচিন রাবিন্দ্র, হেনরি নিকোলাসরা। ব্ল্যাক ক্যাপদের সামনে সুযোগ এক ম্যাচ হাতে রেখে সিরিজ জেতার। নেলসনে খুব অল্প সংখ্যক বাংলাদেশি থাকায়, প্রবাসীদের সমর্থনও পাবে না টাইগাররা।
সম্ভাব্য একাদশ : এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- আজকের স্বর্ণের বাজারদর: ১ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ, বাস্তবায়ন ৪ ধাপে
- পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই, জানালেন সচিব
- মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে
