| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

এবারের আইপিএলে ৩ এই বিদেশী ক্রিকেটারের জন্য লড়বে সকল ক্লাব, সৃষ্টি হতে পারে ইতিহাস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১৪ ২১:২৪:৪১
এবারের আইপিএলে ৩ এই বিদেশী ক্রিকেটারের জন্য লড়বে সকল ক্লাব, সৃষ্টি হতে পারে ইতিহাস

১৯ ডিসেম্বর দুবাইতে বসতে চলেছে আইপিএল ২০২৪-এর নিলামের আসর। নিলামে এমন ৩ ক্রিকেটার রয়েছে যাদের জন্য ২০কোটি টাকাও খরচ করতে রাজি ফ্র্যাঞ্চাইজিগুলি। এবার মিনি নিলাম হলেও তা কোনও মেগা নিলামের থেকে কম টানটান নয়। কারণ ১০ ফ্র্যাঞ্চাইজির বেশিরভাগই তাদের একাধিক প্লেয়ারকে রিলিজ করেছে। নিলামে নতুন করে দল গুছিয়ে নিতে কোমড় বেঁধে নামছে সকলেই।

এবার আইপিএল নিলামে এমন কয়েকজন প্লেয়ার রয়েছে যাদের নিয়ে নিলাম টেবিলে রীতিমত 'মহাভারতের যুদ্ধ' লেগে যেতে পারে। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবথেকে দামী ক্রিকেটার স্যাম কুরান। গতবার পঞ্জাব ইংল্যান্ড তারকাকে ১৮.৫০ কোটি দিয় কিনেছিল। তবে এই ৩ ক্রিকেটারের জন্য এবার সেই রেকর্ডও ভেঙে যেতে পারে। ২০ কোটি বা তার বেশিও দাম পেতে পারে এদের মধ্যে কেউ।

রাচিন রবীন্দ্র: নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেছেন। প্রতিযোগিতার সর্বোচ্চ স্কোরারের দৌড়েও ছিলেন রাচিন রবীন্দ্র। বিশ্বকাপে ৫৬৫ রান করে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। করেছেন ৩টি শতরান। সঙ্গে নিয়েছেন ৭ উইকেট। অলরাউন্ড দক্ষতার জন্য রাচীন রবীন্দ্রকে পেতে ঝাপাবে একাধিক দল। কিউই তারকা নিজের বেস প্রাইজ রেখেছেন ৫০ লক্ষ টাকা। তবে রেকর্ড দামে তাঁর বিক্রি হওয়ার সম্ভাবনা খুব বেশি।

ট্রেভিস হেড: বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত খেলেছিলেন ট্রেভিস হেড। ফাইনালে একার হাতে ভারতকে হারিয়েছিলেন। টি-২০তে ট্রেভিস হেডের পরিসংখ্যান বেশ ঝলমলে। দেশের হয়ে প্রায় ৩০ গড়ে ৫৫৪ রান করেছেন ২৩ ম্যাচে। স্ট্রাইক রেট ১৪৭-এর আশেপাশে। সমগ্র টি-২০ কেরিয়ারে ১০৭ ম্যাচে তাঁর সংগ্রহ ২৭৯৪ রান। প্রয়োজনে অফস্পিন বোলিংও করতে পারেন হেড। ২০১৬ ও ২০১৭ সালের আইপিএলে ১০টি ম্যাচ খেলেছিলেন। তারপর আর আইপিএলে খেলেননি। এবার ফের নিলামে অংশ নিচ্ছেন হেড। নিলামে নিজের ২ কোটি টাকা বেস প্রাইজ রেখেছেন অজি তারকা।

ড্যারিল মিচেল: আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ ২০২৩-এ ড্যারিল মিচেলের দুর্দান্ত পারফরম্যান্স তাকে একজন নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খ্যাতি দিয়েছে। ঠান্ডা মাথায় ব্যাটিং করার পাশাপাশি বড় হিট করার ক্ষমতাও রয়েছে মিচেলের। নিলামে ১ কোটি টাকা বেস প্রাইজ মিচেলের। তবে মোটা টাকা দর উঠতে পারে কিউই তারকার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...