| ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

এই মাত্র পাওয়া, বিশ্ববাজারে বেড়ে গেল সোনার দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১৪ ১০:৩৭:০৭
এই মাত্র পাওয়া, বিশ্ববাজারে বেড়ে গেল সোনার দাম

আন্তর্জাতিক বাজারে ঐতিহাসিক উচ্চতায় পৌঁছানোর পর স্বর্ণের দাম কমছে। একপর্যায়ে সেফ হেভেন মেটালটি তীব্রভাবে পড়ে যায়। কিন্তু ফের বাড়তে শুরু করেছে সোনার দাম। শুধুমাত্র বুধবার (১৩ ডিসেম্বর) মূল্যবান ধাতুটির দাম বেড়েছে ১ শতাংশের বেশি। আগের কার্যদিবসেও দাম বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। বলা হচ্ছে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বৃদ্ধির চক্রের অবসান ঘটাবে। ফলে দেশের মুদ্রা ডলারের মান কমেছে। একই সময়ে, মার্কিন ট্রেজারি বন্ডের ফলন কমেছে। ফলে সোনার দাম বাড়ছে।

আলোচ্য কর্মদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর ঊর্ধ্বগামী হয়েছে ১ দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২০০৪ ডলার ৭৯ সেন্টে। আগের দিন বেড়েছিল শূন্য দশমিক ৫ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয় ১৯৭৮ ডলার ৬৮ সেন্টে।

আলোচিত দিনে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দামে উত্থান ঘটেছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯৯৭ ডলার ৩০ সেন্টে। আগের কর্মদিবসে তা ছিল ১৯৯৩ ডলার ২০ সেন্টে।

বুধবার সুদের হার অপরিবর্তিত রেখেছে ফেড। ইউএস কেন্দ্রীয় ব্যাংকের ১৭ থেকে ১৮ কর্মকর্তা অনুমান করছেন, ২০২৪ সালের শেষদিকে এখনকার চেয়ে সুদহার কমবে। ফলে বুলিয়ন বাজার আরও চাঙা হয়েছে।

গত ১ ডিসেম্বর আউন্সে স্বর্ণের দাম উঠেছিল ২১৩৫ ডলার ৪০ সেন্টে। বিশ্ব ইতিহাসে যা ছিল সর্বকালের সর্বোচ্চ। ফেডের সুদহার কমানোর আভাসে এই ঊর্ধ্বমুখিতা তৈরি হয়। তবে কোন সময়ের মধ্যে কমাবে তা নিশ্চিত নয়। ফলে সেদিন থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মূল্যবান ধাতুটির মূল্য হ্রাস পায় প্রায় ১৫০ ডলার। পরে ১০ ডিসেম্বর থেকে আবারও বাড়ছে।

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান হাই রিজ ফিউচার্সের ধাতু ব্যবসার পরিচালক ডেভিড মেগার বলেন, ফেড স্বীকার করেছে মূল্যস্ফীতি কমছে। তাতে সুদের হার কমার প্রত্যাশা জেগেছে। ফলে ইল্ড ও ডলারে নাটকীয় পতন দেখা যাচ্ছে। সঙ্গত কারণে স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধি পাচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হারের পর ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...