| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

ছক্কা মেরে মিডিয়া বক্সের গ্লাস ভাঙলেন ভারতের যে ব্যাটার (ভিডিও)

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১৩ ১১:২২:২০
ছক্কা মেরে মিডিয়া বক্সের গ্লাস ভাঙলেন ভারতের যে ব্যাটার (ভিডিও)

মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজা দীর্ঘদিন ধরে ভারতের হয়ে ফিনিশারের ভূমিকা পালন করেছেন। কেরিয়ারের শেষে ধোনির সঙ্গে যোগ দেন হার্দিক পান্ডিয়া। ধোনি এখন অবসর নিয়েছেন, জাদেজা প্রায় গোধূলির পথে। ফিনিশারের ভূমিকায় হার্দিকের সঙ্গে ভারতের আরও একজনের প্রয়োজন ছিল। হয়তো ম্যান ইন ব্লু ইতিমধ্যেই এটি বের করে ফেলেছে। গত আইপিএলে কলকাতার নায়ক রিংকু সিং।

সম্প্রতি ভারতীয় টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ হয়ে উঠছেন রিংকু। গত আইপিএলে পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই, সংক্ষিপ্ততম সংস্করণে তাকে মাঠে নামার আগে ভারতীয় নির্বাচকদের বেশি ভাবতে হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচগুলোতে শেষের দিকে ঝড়ো ইনিংস খেলেছেন। ঠিক যেমনটা আশা করা হয়েছিল। তবে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরও পরিণত ইনিংস খেলেছেন তিনি।

গতকাল মঙ্গলবার সেন্ট জর্জ পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যখন ক্রিজে নেমেছেন তখন দলের অবস্থা খুব বেশি ভালো নয়। ৫৫ রানেই ভারত হারিয়েছে ৩ উইকেট। স্বাভাবিকভাবেই দরকার ছিল ক্রিজে সেট হওয়ার। তরুণ রিংকু সেই কাজই করেছেন। অপরপ্রান্তে আগ্রাসী মেজাজে থাকা অধিনায়ক সূর্যকুমার যাদবকে সঙ্গ দিয়েছেন। এরপর সূর্যকুমার আউট হলে নিজেই ইনিংস বড় করার দায়িত্ব নেন। বয়সে নবীন হলেও রিংকুর ক্রিকেটবোধ ঠিক কতখানি পরিমিত তাই টের পাওয়া গেল এদিন।

এদিন রিংকু সিং মাত্র ৩৯ বলে অপরাজিত ৬৮ রান করেছিলেন। এদিন তিনি ৯টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছিলেন। ১৭৪.৩৬ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে দলের রান নিয়ে গিয়েছেন সম্মানজঙ্ক স্থানে। তবে আলোচিত কাণ্ড ঘটিয়েছেন ইনিংসের শেষ দিকে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করামের বলে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকিয়েছিলেন রিংকু। সেই ছক্কাটি সোজা মাঠের মিডিয়া বক্সের কাঁচে গিয়ে লাগে ও সেটি ভেঙে যায়। ভাঙা কাচের সেই ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে।

তবে রিংকুর এমন পরিণত ব্যাটিংয়ের দিনে ভারত জয়ের দেখা পায়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারত হেরেছে ৫ উইকেটের ব্যবধানে। ১৯.৩ ওভারে ভারত তুলেছিল ১৮০ রান। দক্ষিণ আফ্রিকার সামনে তা হয়ে যায় ১৫ ওভারে ১৫২। তবে সেটাও ১৩.৫ ওভারে টপকে যায় প্রোটিয়ারা।

যদিও এমন জয়ের দিনেও সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি চর্চিত নাম রিংকু সিং। ম্যাচ হারলেও তার পরিণত ইনিংস নজরে এসেছে সকলেরই। টি-টোয়েন্টি বিশ্বকাপেও হয়ত নিজের জায়গাটা আরও অনেকখানি পোক্ত করে নিয়েছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...