| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাথুরুকে যা যা প্রশ্ন করেছে তদন্ত কমিটি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১১ ১৩:৫৪:৩৪
হাথুরুকে যা যা প্রশ্ন করেছে তদন্ত কমিটি

যে কোনো মূল্যে বিশ্বকাপে ভারতের ব্যর্থতার কারণ খুঁজতে বদ্ধপরিকর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ জন্য বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। মোস্তাফিজুর রহমান, লিটন দাস, নাসুম আহমেদের পর তদন্ত কমিশনের মুখোমুখি হলেন টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এই কমিটির সদস্য আকরাম খান ও বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর দেখা মিলেছে। সেখানেই তদন্ত কমিটির নানান প্রশ্নের মুখোমুখি হন হাথুরুসিংহে।

মূলত জাতীয় ক্রিকেট দল মাসখানেকের জন্য নিউজিল্যান্ড সফরে চলে যাচ্ছে। তাই অনুসন্ধান কমিটির ব্যস্ততাও বেশি। সময় কম থাকায় টিম হোটেলেই হাথুরুর মুখোমুখি হন তারা। এদিন ফিল্ডিং কোচ কোচ শন ম্যাকডারমটও ছিলেন। বিশ্বকাপের অভিজ্ঞ ক্যাম্পেইনার মাহমুদউল্লাহ রিয়াদেরও সেখানে দেখা মিলেছে।

এর আগে, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে কথা বলেছে তদন্ত কমিটি। তবে মুশফিক-মিরাজ, শান্তদের পাশাপাশি অধিনায়ক সাকিব আল হাসানের বক্তব্য নেওয়া এখনও বাকি। নির্বাচনী কাজে ব্যস্ত সময় পার করছেন সাকিব। তাই নির্বাচনী ডামাডোলে বিশ্বসেরা অলরাউন্ডারের বক্তব্য নেওয়া কতটুকু সম্ভব, তা নিয়েও ধোঁয়াশা আছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ...

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকো পাজকে আবারও দলে ফেরানোর পরিকল্পনা করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল ...