| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

জিম্বাবুয়েকে উড়িয়ে ঐতিহাসিক সিরিজ জয় আয়ারল্যান্ডের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১০ ২৩:৪৯:৫৬
জিম্বাবুয়েকে উড়িয়ে ঐতিহাসিক সিরিজ জয় আয়ারল্যান্ডের

দারুণ লড়াই করেও সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিততে পারেনি আয়ারল্যান্ড। তবে বাকি দুই ম্যাচ জিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ঐতিহাসিক জয় নিশ্চিত করে আইরিশরা। রোববার (১০ ডিসেম্বর) সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড।

জিম্বাবুয়ের ১৪১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আয়ারল্যান্ড। অভিজ্ঞ পল স্টার্লিং ১৭ বলে ৬ রান করে বিদায় নেন। স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ৪২ বলে চার উইকেট হারিয়ে মাত্র ৩৭ রান করতে সক্ষম হয় আইরিশরা।

শুরুর সেই ধাক্কা সামলে আয়ারল্যান্ডকে জয়ের বন্দরে নিয়ে যান জর্জ ডকরেল। চার নম্বরে নামা হ্যারি টেক্টরের সঙ্গে রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে থাকেন তিনি। পঞ্চম উইকেটে টেক্টর-ডকরেলের ১০৪ রানের অবিচ্ছেদ্য জুটিতে ৮ বল বাকি রেখে ৬ উইকেটের ঐতিহাসিক জয় নিশ্চিত করে আয়ারল্যান্ড। টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে বিদেশের মাঠে আয়ারল্যান্ডের প্রথম সিরিজ জয় এটি।

এর আগে, টস হেরে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিক জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে হারিয়ে ১৪০ রান তুলতে সক্ষম হয় তারা। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন ভারপ্রাপ্ত অধিনায়ক রায়ান বার্ল। জশ লিটল, গ্যারেথ ডেলানি ও ক্রেগ ইয়ং নেন দুইটি করে উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...