| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

২০১১ বিশ্বকাপের আসল নায়ককেই ভুলেছে সবাই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১০ ২১:১০:৪৬
২০১১ বিশ্বকাপের আসল নায়ককেই ভুলেছে সবাই

'ধোনি একটি উচ্চ নোটে শেষ'। ২০২১ বিশ্বকাপ ফাইনালে মহেন্দ্র সিং ধোনির ছক্কা এবং রবি শাস্ত্রীর মন্তব্য ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্য জায়গা করে নিয়েছে। এখনও সেই শট এবং মন্তব্য নিয়ে রোমাঞ্চিত। গৌতম গম্ভীর এটা একদম পছন্দ করেন না। কলকাতা নাইট রাইডার্সের নতুন মেন্টর মনে করেন ক্রিকেটপ্রেমীরা ভুলে গেছেন যুবরাজ সিংকে, যিনি ২০১১ বিশ্বকাপের আসল নায়ক ছিলেন।

একটি পডকাস্টে গম্ভীর বলেছেন, “আপনারা সবাই জানেন ২০১১-র বিশ্বকাপে কে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হয়েছিল। এখন ক’জন ওর কথা বলে? এর একটাই কারণ, ওর হয়ে প্রচার করার মতো কেউ নেই। বিভিন্ন ক্রিকেটারকে নিয়ে অনেককেই বলতে শুনি যে, সে যোগ্য সম্মান পায়নি। এই একই মানুষ যোগ্য ক্রিকেটারদেরও সম্মান দেয় না। তাদের ছোট করে দেখানোর চেষ্টা করে।” নাম না করলেও ফাইনালে জেতানোর জন্য ধোনিকে নিয়ে যে মাতামাতি হয় সেটা পছন্দ করেননি গম্ভীর। তিনি নিজেও ফাইনালে ৯৭ রান করেছিলেন।

সেই শটের সময় ধারাভাষ্য দিতে থাকা রবি শাস্ত্রীকেও নাম না করে একহাত নিয়েছেন গম্ভীর। তাঁর মতে, সম্প্রচারকারী সংস্থার উচিত নির্দিষ্ট কোনও একজন ক্রিকেটারকে নিয়ে বেশি মাতামাতি না করা। বলেছেন, “সম্প্রচারকারী চ্যানেলের সাজঘরে যারা বসে রয়েছে তাদের উচিত প্রত্যেককে সঠিক সম্মান দেওয়া। তিন ঘণ্টার অনুষ্ঠানে এক জনকে ২ ঘণ্টা ৫০ মিনিট দিলাম, আর এক জনকে ১০ মিনিট, এটা উচিত নয়।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...