| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

হাইভোল্টেজ ম্যাচে ভারতকে উড়িয়ে দিলো পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১০ ২০:১৬:০৬
হাইভোল্টেজ ম্যাচে ভারতকে উড়িয়ে দিলো পাকিস্তান

ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। মূল দল হউক কিংবা যুব দল, চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াইয়ে সর্বদাই আলাদা নজর থাকে ক্রিকেটপ্রেমীদের। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও তার ব্যতিক্রম হয়নি। আজান আওয়াইসের শতকে যুব এশিয়া কাপে ভারতকে হেসেখেলে হারিয়েছে পাকিস্তানের যুবারা।

রোববার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রান করে ভারত অনূর্ধ্ব-১৯ দল। ২৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৮ বল বাকি থাকতে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাবর আজমের উত্তরসূরীরা। দুবাইয়ের আইসিসি একাডেমিতে টস হেরে ব্যাট করতে নেমে ‍উদ্বোধনী জুটিতে ৩৯ রান সংগ্রহ করে ভারত। পরবর্তীতে তিন ব্যাটারের ফিফটির সাহায্যে ২৫৯ রান তোলে ভারত যুব দল।

দলটির পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন ওপেনার আদর্শ সিং। ৯৮ বলে ৫ চারে ৬০ রান করেন অধিনায়ক উদয় সাহারান। শেষদিকে দ্রুত গতিতে ৪২ বলে ৫৮ রান করেন শচীন ধাস। পাকিস্তান যুবাদের পক্ষে মোহাম্মদ জিসান ৪৬ রানে নেন ৪ উইকেট। ২৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর দ্বিতীয় উইকেটে ১১০ রানের বড় জুটি গড়েন সজীব খান ও আজান।

আরেক ওপেনার সজীব ফিফটি করে ৬৩ রানে আউট হলেও জয় পেতে কষ্ট হয়নি পাকিস্তানের। আজান আওয়াইস ১০ চারে ১৩০ বলে ১০৫ রানে অপরাজিত থাকেন। এই জয়ে দুই ম্যাচে দুই জয়ে টেবিলের শীর্ষে পাকিস্তান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...