| ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

একনজরে দেখেনিন; নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ম্যাচ কবে, কখন, কোথায়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১০ ১৮:৪৮:২১
একনজরে দেখেনিন; নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ম্যাচ কবে, কখন, কোথায়

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সফল টেস্ট সিরিজের পর বাংলাদেশ দল ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিজ দেশে যাবে। ঘরের মাঠে কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ।

১৭ ডিসেম্বর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। সিরিজের অন্য দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ ডিসেম্বর। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর।

নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার ও আফিফ হোসেন ধ্রুব। কিউইদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে সাকিবকে পাওয়া যাবে না, তা আগেই জানা ছিল। এবার তা নিশ্চিত করলো বিসিবি। তার পরিবর্তে আসন্ন সিরিজের দুই ফরম্যাটেই অধিনায়কের নেতৃত্ব দেয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে।

এক নজরে সিরিজের সূচি:

ওয়ানডে সিরিজ

১৭ ডিসেম্বর – প্রথম ওয়ানডে, ডুনেডিন (বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু)২০ ডিসেম্বর – দ্বিতীয় ওয়ানডে, নেলসন (বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু)২৩ ডিসেম্বর – তৃতীয় ওয়ানডে, নেপিয়ার (বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু)

টি–টোয়েন্টি সিরিজ

২৭ ডিসেম্বর – প্রথম টি-টোয়েন্টি, নেপিয়ার (বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিট)২৯ ডিসেম্বর- দ্বিতীয় টি-টোয়েন্টি, বে ওভাল, মাউন্ট মঙ্গানুই (বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিট)৩১ ডিসেম্বর- তৃতীয় টি-টোয়েন্টি, বে ওভাল, মাউন্ট মঙ্গানুই (বাংলাদেশ সময় সকাল ৬টায়)

ওয়ানডে স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসাইন, রাকিবুল হাসান।

টি-টোয়েন্টি স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), শেখ মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসাইন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ...

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার ...