| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

দারুন চমক নিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শক্তিশালী দল ঘোষণা করলো আফ্রিকা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১০ ১১:২৫:৪০
দারুন চমক নিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শক্তিশালী দল ঘোষণা করলো আফ্রিকা

বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে দলে ফিরিয়ে পূর্ণশক্তির দল ঘোষণা করে তারা।

আইসিসি চ্যাম্পিয়নশিপের এই সিরিজে প্রোটিয়া মেয়েদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে না থাকলেও ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে পেসার আয়াবোনগা খাকা, অলরাউন্ডার মারিজানে ক্যাপ এবং নাডিনে ডি ক্লার্ককে। প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন ২০ বছর বয়সী এলিজ ম্যারি মারক্স এবং মিয়েকো ডি রিডার।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর, লন্ডনের বাফেলো পার্কে। ২০ ডিসেম্বর পচেফস্ট্রুমের জিবি মার্কস ওভালে হবে দ্বিতীয় ওয়ানডে। আর সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর বেনোনির উইলমুর পার্কে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মেয়েদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে ১-১-এ সমতায়।

দক্ষিণ আফ্রিকা দল : লরা উলভারড (অধিনায়ক), অ্যানিকে বোশ, সুনি লুজ, এলিজ ম্যারি মারক্স, মনকুলুলেকো এমলাবা, টুমি সেখুখুনে, ডেলমি টুকার, টাজমিন ব্রিটস, নাডিনে ডি ক্লার্ক, মিয়েকে ডি রিডার, লারা গুডাল, সিনালো জাফটা, মারিজানে ক্যাপ, আয়াবোনগা খাকা, মাসাবাটা ক্লাস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...