| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এশিয়াকাপে আমিরাতকে যত রানের টার্গেট দিল বাংলাদেশের যুবারা, দেখেননি স্কোর-

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ০৯ ১৭:৩৪:৩৭
এশিয়াকাপে আমিরাতকে যত রানের টার্গেট দিল বাংলাদেশের যুবারা, দেখেননি স্কোর-

দুই উদ্বোধনী ব্যাটারের একজন করেছেন হাফসেঞ্চুরি। চল্লিশের কোটা পেরিয়েছেন অন্য ওপেনারও। এক উইকেটে এক শ পেরোয় দলীয় স্কোর। তবু যুবাদের এশিয়া কাপে বড় স্কোর গড়তে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আশিকুর রহমান শিবলির হাফসেঞ্চুরিতে সংযুক্ত আরব আমিরাতকে ২২৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশের যুবারা।

দুবাইয়ের ম্যাচে ১৭.২ ওভারে ৭৪ রানের উদ্বোধনী জুটি গড়ে বাংলাদেশ দলকে ভালো শুরু এনে দেন আশিকুর রহমান শিবলি এবং জিসান ইসলাম। ৫টি চারে ৫৬ বলে ৪২ রান করে আউট হন জিসান। দলীয় স্কোর ১০০ পেরোনোর পর ফেরেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (১২ রান)।

শিবলির সঙ্গে জুটি বেঁধে বলে বলে রান নিচ্ছিলেন আরিফুল ইসলাম। কিন্তু ইনিংসটাকে তিনি পারেননি বড় করতে। ২৪ বলে ২২ রান করে আউট হয়ে যান আরিফুল। ২৯.৫ ওভারে দলীয় স্কোর ১৩৫ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ যুবারা। আহরার আমিন করেন ৬ রান। ৯ রান পর ফেরেন হাফসেঞ্চুরিয়ান শিবলিও।

৩টি চার এবং ১ ছক্কায় ৭১ রান করে আউট হয়েছেন তিনি। ওই ইনিংসটি খেলতে অবশ্য বল খেলেছেন শিবলি ১০২টি। শিবলির আউটের সময় বাংলাদেশ যুবাদের স্কোর ছিল ৩৯.১ ওভারে ৫ উইকেটে ১৭০ রান। এরপর অন্য ব্যাটাররাও পারেননি বড় কোনো অবদান রাখতে। শেষদিকে ইকবাল হোসেন ইমনের ২ ছক্কায় ৮ বলে ১৮ রানের হার না-মানা ছোট্ট ক্যামিওতে ৪৯.৩ ওভারে ২২৮ রান করে অল আউট হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...