| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

‘ফাইনালে ভারতের হার যে আমার প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের মতো’, ডু প্লেসি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ০৯ ১৬:০৮:১১
‘ফাইনালে ভারতের হার যে আমার প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের মতো’, ডু প্লেসি

ঘরের মাঠে খেলা শেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠা পর্যন্ত ভারত অপরাজিত ছিল। টুর্নামেন্টে একমাত্র পরাজয় এসেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে। দুর্দান্ত ফর্মে থাকলেও এমন শিরোপা হারানোর আক্ষেপ নিয়ে ড্রেসিংরুমে অনেকক্ষণ কেঁদেছিলেন রোহিত-কোহলিরা। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস ভারতের ফাইনাল হারকে ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে তিক্ত অভিজ্ঞতার সাথে তুলনা করেছেন। একই সাথে, তিনি বলেছেন, এই ধরনের হার "প্রেমিকার সাথে ব্রেক আপ" করার মতো।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে আছে একই ধরনের অভিজ্ঞতা আমি ক্রিকেটার হিসেবে ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে পেয়েছিলাম। যার ব্যথা সারতে বেশ কিছুটা সময় লাগে এবং এটি অনেকটা প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের (ব্রেক-আপ) মতো। কোনোভাবেই যা কেউ মানতে পারবে না।’ ডু প্লেসি আরও বলেন, ‘ভারত পুরো টুর্নামেন্টে অসাধারণ ছিল। তারা তাদের কাজটা এমনভাবে সম্পন্ন করেছে, যা অবিশ্বাস্য। তারাও এমন অনুভূতির পর হৃদয়ভাঙা অভিজ্ঞতা পেয়েছে। নিশ্চিতভাবেই এই বিশ্বকাপটা তাদের ছিল।’

আগামীকাল (রোববার) থেকে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে পূর্ণাঙ্গ সিরিজে নামছে ভারত। যেখান থেকে তারা হয়তো সুখ খুঁজে পাওয়ার সুযোগ পাবে বলে মনে করেন ডু প্লেসি, ‘এরকম আঘাত সারতে বেশ সময় লাগে। তবে নতুন সিরিজে নামার আগে আপনার মাঝে আবার কোনো কিছুর মাঝখানে অবস্থানের অনুভূতি দেবে। তরুণ দল হলেও এখানে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছে, যারা তাদের ভালো কিছু দেওয়ার সামর্থ্য রাখে।’

বেশ কয়েক বছর ধরেই দক্ষিণ আফ্রিকায় ভারতের সফর বেশ কঠিন ছিল, এবারও তার ব্যতিক্রম নয়। তিন ফরম্যাটে এবার ভারত তিনজন অধিনায়কের অধীনে নামবে। টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদব, ওয়ানডেতে লোকেশ রাহুল ও টেস্টে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তিনটি টি-টোয়েন্টির পর ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ২৬ ডিসেম্বর থেকে দুই টেস্টের সিরিজ শুরু হবে। সাদা বলের দুই ফরম্যাটে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম, টেম্বা বাভুমা কেবল টেস্টে অধিনায়ক থাকবেন। বাকি দুই ফরম্যাটের দলে তাকে রাখা হয়নি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...