| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

আজ যে সময় নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ০৯ ১০:৩০:০৬
আজ যে সময় নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ চলছে মিরপুরে। চতুর্থ দিনের খেলা শুরু হয়। দুই দিনের ম্যাচ পরিত্যক্ত হলেও মিরপুর টেস্টের ফলাফলে এখনো আশা হারাতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ভালো লিড কিউইদের বিপক্ষে সিরিজ জয়ের আভাস দিতে পারে বাংলাদেশকে।

এর মধ্যে অবশ্য নিউজিল্যান্ডে ফেরার পথে রয়েছে বাংলাদেশ। শনিবার সন্ধ্যায় ১১.৫৫ মিনিটের ফ্লাইটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে টাইগাররা। টেস্ট দলের বাইরের ক্রিকেটাররা আজ প্রথম বহরে যাত্রা করবেন।

এনামুল হক বিজয়, রাকিবুল হাসান, তানজিদ তামিমরা যাচ্ছেন এই বহরেই। এদিকে মুশফিকুর রহিম, অধিনায়ক নাজমুল হোসেন শান্তরা যাবেন ১১ ডিসেম্বর সোমবার রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে।

নেই সাকিব, সৌম্যকে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা

কিউইদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে যে সাকিব আল হাসান থাকবেন না, সেটি আগেই জানা গিয়েছিল। এবার তা আরেকবার নিশ্চিত হলো বিসিবির এই দল ঘোষণার পর। আসন্ন সিরিজের দুই ফরম্যাটেই টাইগারদের অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। যিনি বর্তমানে চলমান টেস্ট সিরিজেও নেতৃত্ব দিচ্ছেন।

অন্যদিকে, চলতি টেস্ট সিরিজে ছুটিতে থাকা লিটন দাস রঙিন পোশাকের দলে ফিরছেন। পারিবারিক কারণে তিনি লম্বা সময়ের জন্য ছুটি চাইলেও বিসিবি তাকে এক মাসের ছুটি দেয়। এছাড়া আসন্ন সিরিজের ওয়ানডে দলে ফেরানো হয়েছে বিশ্বকাপে না থাকা আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেনকে। এক্ষেত্রে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দল ও ইমাজিং দলের হয়ে খেলা স্পিনার রাকিবুল হাসান।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান।

টি-টোয়েন্টি স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...