| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের মেয়েরা, জিতলেই সিরিজ জয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ০৮ ২২:৩৯:০০
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের মেয়েরা, জিতলেই সিরিজ জয়

প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ নারী দল। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় শেষ ম্যাচটি হবে সিরিজ নির্ধারণী।

আজ প্রোটিয়া নারীদের সামনে সিরিজ ড্রয়ের সম্ভাবনা থাকলেও সিরিজ জেতার আর সুযোগ নেই। অন্যদিকে এই ম্যাচ জিততে পারলে প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশের মেয়েরা। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ১০ টায়।

প্রথমে ব্যাট করছে বাংলাদেশ, ৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৫ রান করেছে।

এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলে বাংলাদেশ নারী দল। জবাবে খেলতে নেমে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের বেশি তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা নারী দল। ফলে ১৩ রানের জয় পায় জ্যোতির দল। স্বাগতিকদের মাটিতে তাদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয় ছিল এটি। এরপর দ্বিতীয় ম্যাচটি শুরু হলেও বৃষ্টির জন্য ফলাফল আসেনি। তাই দুই ম্যাচ শেশে সিরিজে ১-০ তে এগিয়ে সফরকারীরা।

বাংলাদেশের একাদশ : শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদা আক্তার, সুবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, লতা মন্ডল, মারুফা আক্তার, শামীমা সুলতানা, শরীফা খাতুন।

দক্ষিণ আফ্রিকার একাদশ : তাজমিন ব্রিটস, লরা উলভার্ট (অধিনায়ক), অ্যানিকে বখ, অ্যানারি ডার্কসেন, সুনে লুস, নন্দুমিসো সাঙ্গাস, এলিজ-ম্যারি মার্ক্স, সিনালো জাফটা (উইকেটরক্ষক), মাসাবাতা ক্লাস, তুমি সেখুখুনে ও নঙ্কুলুলেকো ম্লাবা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই হার দিয়ে অভিযান শুরু করেছে ...