| ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

শুধু যোগ্য খেলোয়াড়ররাই এর সদস্য হয়, মাইকেল ভন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ০৬ ১৭:৪৯:০৯
শুধু যোগ্য খেলোয়াড়ররাই এর সদস্য হয়, মাইকেল ভন

ঢাকা টেস্টের প্রথম দিনে এক অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী হল ক্রিকেট বিশ্ব।বাংলাদেশের ইনিংসের ৪০.৪ ওভারে‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হয়েছিলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে এমন বিরল ঘটনা।

টেস্ট ক্রিকেটে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হওয়া দ্বিতীয় ব্যাটসম্যান মুশফিক। ১৯৫১ সালে ওভাল টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম এভাবে আউট হয়েছিলেন ইংলিশ ওপেনার লেন হাটন। অবশ্য ‘হ্যান্ডলড দ্য বল’ আউট ২০১৭ সালে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ডে’ একীভূত হয়ে যাওয়ার আগে টেস্টে আরও বেশ কয়েকজন ব্যাটার এমন আউট হয়েছেন।

হ্যান্ডলড দ্য বল আউটের হিসেব ধরলে মুশফিকের আগে সর্বশেষ এভাবে আউট হয়েছিলেন ইংলিশ তারকা ব্যাটার মাইকেল ভন। ২০০১ সালে বেঙ্গালুরু টেস্টে ভারতের বিপক্ষে এমন বিরল আউট হন তিনি। মুশফিকের এমন আউটের দিনে খোঁচা দিতেও ভুললেন না সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকা ইংলিশ সাবেক এই অধিনায়ক।

এক্সে (সাবেক টুইটার) মুশফিককে মেনশন করে তিনি লিখেছেন, হ্যান্ডলড বলের এক্সক্লুসিভ ক্লাবে স্বাগত। শুধু যোগ্য খেলোয়াড়ররাই এর সদস্য হয় (হ্যান্ডলড দ্য বল)। সেই সঙ্গে হাসির ইমোজি জুড়েও দিয়েছেন ভন।

বাংলাদেশের ইনিংসের ৪১ তম ওভারে কাইল জেমিসনের করা চতুর্থ বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন মুশফিক। বল তার ব্যাটে লাগার পর পপিং ক্রিজে ড্রপ করে আরও ডান দিকে সরে যাচ্ছিল। তখন ডান হাত দিয়ে বলটি আরও ঠেলে দেন মুশফিক। নিউজিল্যান্ডের খেলোয়াড়রা আউটের আবেদন করেন। ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার।

ক্রিকেটের আইনে ৩৭.১.১ ধারায় এই আউট সম্পর্কে বলা হয়েছে, ‘ব্যাটার যদি যে হাতে ব্যাট ধরা নেই সেই হাত দিয়ে বল ধরেন, তবে এই আউট হবেন। কিন্তু যদি চোটের হাত থেকে বাঁচতে বল ধরেন তবে তিনি আউট হবেন না।’ এই আইনটি এক সময় ‘হ্যান্ডলড দ্য বল’ আউট নামে পরিচিত ছিল। কিন্তু ২০১৭ সালে ‘হ্যান্ডলড দ্য বল আউট’ বাদ দিয়ে এই আউটকে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের অর্ন্তভুক্ত করা হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

Pakistan vs Sri Lanka; (Live) দেখুন এখানে

Pakistan vs Sri Lanka; (Live) দেখুন এখানে

খেলাধুলা ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ...

সেমিতে খেলতে কি করতে হবে পাকিস্তানকে

সেমিতে খেলতে কি করতে হবে পাকিস্তানকে

নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে আজ এক বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। ...

ফুটবল

bangladesh vs china; সরাসরি দেখুন এখানে

bangladesh vs china; সরাসরি দেখুন এখানে

ক্রীড়া প্রতিবেদক: এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬-এর গ্রুপ পর্বের লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ নারী ...

Bangladesh Vs China; ২ গোলে শেষ প্রথমার্ধ, সরাসরি দেখুন এখানে

Bangladesh Vs China; ২ গোলে শেষ প্রথমার্ধ, সরাসরি দেখুন এখানে

এশিয়ান কাপ ফুটবল: চীনের বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ, ২ গোলে পিছিয়ে প্রথমার্ধ ক্রীড়া প্রতিবেদক: দীর্ঘ ৪৬ ...