| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

এবার সাকিবের গন্তব্য আমেরিকা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ০৬ ১২:৫৩:৪৭
এবার সাকিবের গন্তব্য আমেরিকা

মাঠে খেলা হচ্ছে। মাঠের বাইরে বইছে নির্বাচনের হাওয়া। তবে দুই অঙ্গনেই পা রাখা সাকিব আল হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। আবেদনের নথি জমা দেওয়া হয়েছে এবং যাচাই করা হয়েছে। তিনি আচরণবিধি ভঙ্গের জন্য নির্বাচন কমিশন থেকে কারণ দর্শানোর নোটিশ পান। দুই দিনের সফরে দুবাই গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আসেন। এখন সাকিবের এবারের গন্তব্য যুক্তরাষ্ট্র।

গতকাল মঙ্গলবার সারাদিন মাগুরায় সময় কাটিয়েছেন সাকিব আল হাসান। সন্ধ্যায় ঢাকা ফিরে আসেন বাংলাদেশ অধিনায়ক। আঙুলের উন্নত চিকিৎসার জন্য শুরুতে সিঙ্গাপুরে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আমেরিকা যাচ্ছেন সাকিব। গতকাল রাতেই যাওয়ার কথা ছিল টাইগার অধিনায়কের। তবে, গিয়েছেন কি না, সেটা এখনো নিশ্চিত নন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরি।

ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে দেবাশীষ বলছিলেন, 'সাকিব চলে গেছে কি না, সেটা জানি না। তার যেমন ইনজুরি, এটা ৪ থেকে ৬ সপ্তাহ সময় নেয়। ওর চার সপ্তাহ হয়েছে, আরো ২ সপ্তাহ লাগবে। এরপর রিহ্যাব করবে, তারপর বোলিং করবে। তারপর গিয়ে স্কিল ট্রেনিং করবে।’

সাকিব আবার কবে মাঠে ফিরবেন— সেই আভাসও কিছুটা দিয়ে রেখেছেন বিসিবি চিকিৎসক। ‘ফ্রাকচার জোড়া লাগতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় নিবে। এরপর ট্রেনিং আর কি। আরো কিছু সময় লাগবে। এ সময় আঙুলে ব্যান্ডেজ থাকবে। এখন কখন ফিরবে, এটা সাকিবের কনফিডেন্টের ব্যাপার, যেহেতু বোলিং ফিঙ্গার।'

ধারণা করা হচ্ছে, সাকিব আল হাসানকে আবারও মাঠে পাওয়া যাবে নির্বাচন পরবর্তী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আসরে। আগে থেকেই নিশ্চিত যে তিনি এবার রংপুর রাইডার্সের জার্সিতে খেলবেন। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ করেই দেশে ফিরেছিলেন সাকিব। এরপরেই ক্রিকেটের বাইরে যুক্ত হয়ে পড়েন। আঙুলের ইনজুরির পুনর্বাসনের পাশাপাশি আপাতত সময় দিচ্ছেন রাজনীতিতে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে মনোনয়ন সংগ্রহ করেছিলেন সাকিব। দলের পক্ষ থেকেও তার উপরেই আস্থা রাখা হয়েছে। আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে সাকিব আল হাসান লড়বেন মাগুরা-১ আসন থেকে। এর আগে ১৮ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। তার আগে দেশে দেখা যেতে পারে বিশ্বসেরা অলরাউন্ডারকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: AFC U20 এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ...

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই হার দিয়ে অভিযান শুরু করেছে ...