| ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

আজ ০৫/১২/২০২৩, দেখে নিন বাংলাদেশে ২২ ক্যারেট সোনা ও ২১ ক্যারেট রুপার দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ০৫ ২১:১৪:২৪
আজ ০৫/১২/২০২৩, দেখে নিন বাংলাদেশে ২২ ক্যারেট সোনা ও ২১ ক্যারেট রুপার দাম

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। সেরা মানের সোনা অর্থাৎ ২২ ক্যারেট (১১,৬৬৪ গ্রাম) দাম ১,৭৪৯ টাকা বাড়ানো হয়েছে। এতে ভালো মানের সোনার দাম বেড়েছে ১ লাখ আট হাজার ১২৫ টাকা। দেশের বাজারে সোনার এত দাম আগে কখনো হয়নি।

স্থানীয় বাজারে অ্যাসিড গোল্ডের (পরিপক্ক সোনা) দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে ২৭ অক্টোবর, ৬ নভেম্বর ও ১৯ নভেম্বর আরও তিনবার সোনার দাম বাড়ানো হয়েছিল। এর মধ্যে ২২ ক্যারেট সোনার বারের দাম ১৯ নভেম্বর ১,৭৫০ টাকা বাড়ানো হয়েছিল। এ অবস্থায় প্রতি ভাল মানের সোনার দাম বেড়েছে ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা। যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

সোনার দামে নতুন রেকর্ড সৃষ্টি হওয়ার মাত্র সাতদিনের মাথায় মূলবান এ ধাতুটির দাম আরও বেড়ে নতুন ইতিহাস সৃষ্টি করলো। রোববার (২৬ নভেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটনের সই করা বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা রোববার (২৭ নভেম্বর) থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার ১ হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ৮৮ হাজার ৪৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৭৩ হাজার ৭১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

অবশ্য সোনার গহনা কিনতে ক্রেতাদের এর থেকে বেশি অর্থ গুনতে হবে। কারণ, বাজুস নির্ধারিত দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে সোনার গহনা বিক্রি করা হয়। একই সঙ্গে ভরিপ্রতি মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে আগামীকাল থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে ক্রেতাদের ১ লাখ ১৭ হাজার ৩০ টাকা গুনতে হবে।

গত ১৯ নভেম্বর ২২ ক্যারেটের এক ভরি সোনার ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ১ হাজার ৫৩৫ টাকা নির্ধারণ করা হয়।

তখন ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৩৯৯ টাকা বাড়িয়ে ৮৭ হাজার ১৩ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ২২৫ টাকা বাড়িয়ে করা হয় ৭২ হাজার ৫৫০ টাকা।

এরও আগে গত ৬ নভেম্বর ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ৯৯ হাজার ৯০২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৪০০ টাকা বাড়িয়ে ৮৫ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৭১ হাজার ৩২৫ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া গত ২৭ অক্টোবর ২২ ক্যারেটের এক ভরি সোনার ২ হাজার ৩৩২ টাকা বাড়িয়ে ১ লাখ ২ হাজার ৮৭৬ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৯৮৩ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ২১৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ৭০ হাজার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়।

এখন সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টস হারল বাংলাদেশ; দেখুন একাদশ

টস হারল বাংলাদেশ; দেখুন একাদশ

স্পোর্টস ডেস্ক: মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ...

চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ; LIVE দেখুন এখানে

চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ; LIVE দেখুন এখানে

স্পোর্টস ডেস্ক: মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়িয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম কলম্বিয়া সেমি ফাইনাল; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম কলম্বিয়া সেমি ফাইনাল; জানুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বড় অঘটনের শিকার হলো ফুটবল পরাশক্তি ব্রাজিল। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ...

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল চূড়ান্ত: শেষ চারে কে কার মুখোমুখি

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল চূড়ান্ত: শেষ চারে কে কার মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালিস্ট চার দল চূড়ান্ত হয়েছে। ...