| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বিসিবির তদন্ত কমিটির কাছে নিজের অভিযোগ জানিয়ে যা বলল নাসুম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ০৫ ১২:৫৭:৫২
বিসিবির তদন্ত কমিটির কাছে নিজের অভিযোগ জানিয়ে যা বলল নাসুম

ভারতে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফর্ম করেছে বাংলাদেশ দল। টাইগাররা টুর্নামেন্টে খেলা নয়টি ম্যাচের দুটিতে জিতেছে, নেদারল্যান্ডসের কাছেও হেরেছে। গত বুধবার বিশ্বকাপের সার্বিক পতনের কারণ জানতে তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করে বিসিবি। সেই কমিটি ইতিমধ্যেই জোরেশোরে কাজ শুরু করেছে।

কমিটির কাছে ক্রিকেটারদেরও নিজেদের হতশ্রী পারফরম্যান্সের ব্যাখ্যা দিতে হচ্ছে। যার প্রেক্ষিতে গতকাল ক্রিকেটার নাসুম আহমেদ দিয়েছেন নিজের ব্যাখ্যা। চট্টগ্রাম থেকে ঢাকায় এসে নিজের বক্তব্য উপস্থাপন করে আবারো বিসিএল খেলতে সেখানে ছুটেছেন। তবে ব্যাখ্যার থেকে বড় প্রশ্ন উঠেছে প্রধান কোচ থেকে নাকি এই স্পিনার শারীরিক আঘাতের শিকার হয়েছিলেন। তবে এ নিয়ে এখনো কেউ আনুষ্ঠানিক অভিযোগ জানায়নি।

এর আগে গেল রোববার (৩ ডিসেম্বর) থেকেই এই তদন্ত কমিটির কাজ শুরু হয়েছে। প্রথম দিন আসেন নির্বাচক প্যানেলের প্রধান মিনহাজুল আবেদিন নান্নু। এরপর হাবিবুল বাশার সুমনকেও দেখা যায়। এই দুই নির্বাচকের পর সেখানে একে একে হাজির হতে থাকেন ক্রিকেটাররাও। শুরুতে পেসার মুস্তাফিজুর রহমান কমিটির কাছে নিজের জবাব দেন।

সন্ধ্যার পর আসেন ওপেনার লিটন দাস। নিজেদের মতো করে আলাদা আলাদা করে তারা ব্যাখ্যা করেছেন তদন্ত কমিটির কাছে। বের হওয়ার সময় দুই ক্রিকেটারও মুখে কুলুপ আঁটেন। এরপর ধাপে ধাপে কোচ, অধিনায়ক সবার কাছ থেকেই ব্যাখা চাইবে তদন্ত কমিটি।

উল্লেখ্য, ৩ সদস্যবিশিষ্ট এই কমিটিতে আছেন এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম ও আকরাম খান। এর মধ্যে এনায়েত হোসেন সিরাজকে আহ্বায়ক এবং মাহবুব আনাম ও আকরাম খানকে তদন্ত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...