| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

যে কারণে পেসারদের কপালে শনি, তারা শুধু টানবে পানি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ০৩ ১১:৫৪:৩২
যে কারণে পেসারদের কপালে শনি, তারা শুধু টানবে পানি

সাউদির ব্যাট ছুয়ে আসা বলটা জাকিরের তালুবন্দী। টাইগারদের উচ্ছ্বাস তাইজুল সবার মধ্য মনি। ম্যাচ শেষে তাইজুল দেখালেন তার লাল বল, যে বলটায় ভেঙ্গে দিয়েছে নিউজিল্যান্ডের মনোবল। জয়ে আবেগকে কাজে লাগালেই হবে না, বিবেককে লাগাতে হবে কাজে।

পরিকল্পনা মাফিক সিলেট টেস্টে জয় পেলে এটা এক অর্থে নিজের পায়ে নিজে কুড়াল মারা। সিলেটে নিউজিল্যান্ড দুই পেসার নিয়ে নামলেও বাংলাদেশের ছিলেন মাত্র একজন পেসার। ৬ উইকেটের পাঁচটায় দিয়েছে পেসাররা।

হোম সিরিজের সুযোগ সবাই নেয় কিন্তু তাই বলে পেস ইউনিটকে পঙ্গু করে কেন? স্পিন ইউনিটকে পুজি করে এ কেমন এগিয়ে যাওয়া। সামনে আরো ছয়টি হোম সিরিজ রয়েছে। ছয়টি এওয়ে সিরিজ রয়েছে। তাই ঘরের মাঠের সিরিজ গুলোতে পেসারদের সুযোগ নাই বললেই চলে। দলে সুযোগ পেলেও ড্রাগ আউটে বসে আরাম করা ছাড়া তাদের কোন কাজ নেই।

মুস্তাফিজ, তাসকিন, হাসান মাহমুদরা দলের বাইরে থাকলেও হোম সিরিজের জন্য যারা সারা বছর আশায় থাকে মূলত ক্ষতিটা হচ্ছে তাদের। খালেদ, রাজা ,মুশফিক হাসান দের ক্ষতিটা হচ্ছে বড়। একে তো তারা ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছে না আর দেশের বাইরে খেলার সুযোগ আসলে তাদের অভিজ্ঞতার ঝুলি থাকে শূন্য। এরাই বাদ পড়ে সবার আগে ।খালেদ তার মধ্যে অন্যতম। পাঁচ বছর আগে অভিষেক হলেও টেস্ট খেলতে পেরেছেন মাত্র বারোটার, ওয়ানডে দুইটা।

ঘরের মাঠের এই নীতির কারণে আইসিসির বড় বড় ইভেন্টগুলোতেও ভুগতে হয় টাইগারদের। এলেন ডোনাল্ড পেসার তৈরি করেন আর হাতুড়িসিংরা সেই কাজে পানি ঢালে। হাতুরুর এরকম কাজ বন্ধ না করলে দেশে ক্রিকেট মেধাশূন্য হয়ে পড়বে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...