| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের আগে অতিরঞ্জিত মিডিয়াই কাল হলো ভারতের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ৩০ ১৫:২৮:৫৬
বিশ্বকাপের আগে অতিরঞ্জিত মিডিয়াই কাল হলো ভারতের

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ১৯ নভেম্বর শেষ হয়েছে। তবে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের চুলচেরা বিশ্লেষণের শেষ নেই। উড়তে থাকা রোহিত বাহিনীর আত্মসমর্পণ নিয়ে চলছে কাঁটাছেড়া। স্বাগতিকদের পরাজয় নিয়ে ক্রিকেট বিশ্লেষকরাও মত দিচ্ছেন।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম মনে করেন, ফাইনালের আগে ভারতকে চ্যাম্পিয়ন করাটা ভুল ছিল। পাকিস্তানের এই প্রাক্তন অধিনায়ক বলেছেন, ভারতকে নিয়ে প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক। টুর্নামেন্টে টানা ১০টি ম্যাচ জিতে দারুণ ফর্মেও ছিল তারা। কিন্তু ফাইনালের আগে তাদের চ্যাম্পিয়ন করাটা ভুল ছিল। যা হজম করা ভারতীয়দের জন্য খুবই কঠিন।

ভারতীয় দলের অতিরঞ্জিত মিডিয়া কভারেজের সমালোচনা করেন ওয়াসিম। তিনি বলেন, আপনারা ভালো খেলে মানুষের প্রত্যাশা বাড়িয়েছেন। সংবাদ প্রকাশে আরও সতর্ক হওয়ার প্রয়োজন ছিল। শুধুমাত্র একটি খারাপ ম্যাচ পার্থক্য তৈরি করেছে। তবে ক্রেডিট দিতে হবে অস্ট্রেলিয়াকে।

এত কাছাকাছি এসেও ঘরের মাঠে শিরোপা হারানো কঠিন বলে জানিয়েছেন ওয়াসিম আকরাম। তবে ভারতের দ্রুত ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে বলে মনে করেন তিনি। বর্তমান টি-টোয়েন্টি সিরিজেও দেখা যাচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

শুরু হল আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

শুরু হল আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ রাতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। প্রথম ম্যাচে হারের ...