| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

নিয়ম ভেঙে স্টাম্পিংয়ের খেসারত হিসাবে ম্যাচ হারল ভারত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৯ ১৯:৩৬:৫৬
নিয়ম ভেঙে স্টাম্পিংয়ের খেসারত হিসাবে ম্যাচ হারল ভারত

বিশ্বকাপ ফাইনালের মতো টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটিতে তীরে এসে ডুবল তরী ভারতের। জয়ী হওয়ার অবস্থা থেকে ম্যাচটি কেড়ে নেয় অস্ট্রেলিয়া। বোলিং ব্যর্থতার পাশাপাশি ইশান কিশানের ত্রুটিপূর্ণ কিপিং নিয়েও আলোচনা হয়। ক্রিকেটের কোনো নিয়ম না জানার জন্য কি তাকে মূল্য দিতে হয়েছে? ম্যাচে জরুরী সেঞ্চুরি করেন ম্যাক্সওয়েল।

এযেন বিশ্বকাপ ফাইনালের রিপিট টেলিকাস্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ক্লিন সুইপ হয়নি। পরিবর্তে, ক্যাঙ্গারু ব্রিগেড ২-১ তে এগিয়ে থাকা ভারতকে পরের ম্যাচে জয়ী করার স্বপ্ন দেখতে শুরু করে। যে ম্যাচে টিম ইন্ডিয়া হেরে জিততে ভুলে গেল কে? বোলিং ব্যর্থতা নাকি কিপারের দোষ? এ বিষয়ে বিশ্লেষণ চলছে।

ক্রিকেট বিশেষজ্ঞদের দাবি, গুয়াহাটির ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল উইকেটক্ষক ঈশান কিষাণের ভুলভাবে স্টাম্পিং। যার জেরে অজি ক্যাপ্টেন ম্যাথু ওয়েডের উইকেট তো আসেইনি, উল্টে ফ্রি হিট পেয়ে যায় ক্যাঙারুরা। আর সেটিকে কাজে লাগিয়ে আস্কিং রেট নীচে নামিয়ে আনেন তিনি।

ম্যাচে ঠিক হয়েছিল? জেতার জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল দু'ওভারে ৪৩ রান। ক্রিজে গ্লেন ম্যাক্সওয়েলর সঙ্গে ছিলেন ওয়েড। ১৯ তম ওভারে অক্ষর প্যাটেলের হাতে বল তুলে দেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্য। তাঁর ঘূর্ণিকে কাজে লাগিয়ে উইকেট তুলে নিতে চাইছিলেন তিনি।

উল্লেখ্য, অক্ষরের ওই ওভারের প্রথম তিনটি বলে দু'টি চার মারের ওয়েড। রান আসে ১০। চতুর্থ বলটি স্টাম্পের একটু বাইরে করেন তিনি। তাতে বড় শট খেলতে গিয়ে ভারসাম্য হারান ওয়েড। সঙ্গে সঙ্গে বলটিকে তালুবন্দি করে বেল উড়িয়ে স্টাম্পিংয়ের জোরাল আবেদন করেন কিপার কিষাণ।

কিন্তু রিপ্লেতে দেখা যায় স্টাম্পের ঠিক সামনে থেকে বলটিকে সংগ্রহ করে বেল ওড়ানো হয়েছে। ফলে কিষাণের আবেদন নাকোচ করেন টিভি আম্পায়ার। শুধু তাই নয়, ওই ডেলিভারিটিকে নো বল হিসেবে ঘোষণা করেন তিনি। এতেই ফ্রি হিট পেয়ে যান ওয়েড। তাতে আর কোনও ভুল করেননি তিনি। লং অনে পেক্কাই ছক্কা হাঁকান ফ্রি হিটের বলে।

ক্রিকেটের নিয়ম অনুযায়ী, কিপারকে সবসময় উইকেটের পিছনেই থাকতে হবে। উইকেটের সামনে এগিয়ে এসে কোনভাবেই বল ধরতে পারবেন না তিনি। ব্যাটার অবশ্য স্টোক নিলে বা তাঁর গায়ে বল লাগলে এগিয়ে গিয়ে সেটি সংগ্রহ করতে পারেন কিপার। বল আগে থেকে ধরে ফেরলে সেটিকে নো বল হিসেবে ঘোষণা করার অধিকার রয়েছে আম্পায়ারের। এক্ষেত্রে সেই নিয়ম ভাঙায় কিপার কিষাণকে খেসারত দিতে হয়েছে।

প্রসঙ্গত, টসে জিতে ভারতকেই প্রথমে ব্যাট করতে পাঠায় অজিরা। ২০ ওভারে মাত্র চার উইকেট হারিয়ে ২২২ রান তোলে সূর্য ব্রিগেড। দুরন্ত শতরান করে অপরাজিত ছিলেন ঋতুরাজ গায়কোয়াড। যদিও সেই সেঞ্চুরি কাজে আসেনি। জবাব খেলতে নেমে ৪৭ রানে শতরান করেন ম্যাড ম্যাক্স। পাঁচ উইকেটে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: AFC U20 এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ...

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই হার দিয়ে অভিযান শুরু করেছে ...