| ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

সাকিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তামিমের চাচা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৫ ১৭:১৮:৩৯
সাকিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তামিমের চাচা

বিশ্বকাপে অন্তত সেমিফাইনালে খেলার বড় স্বপ্ন নিয়ে ভারতে পা দিয়েছিল বাংলাদেশ। কিন্তু আসরে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছে সাকিব বাহিনী। টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত একাধিক বিতর্কিত কাণ্ডে জড়িয়েছিল টাইগার ক্রিকেটাররা। সে সব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান।

এবারের আসরে টাইগাররা কেমন পারফর্ম করেছে সেটি নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপের বিগত ৩ আসরে তিনটি করে জয় পেলেও, এবার সাকিব আল হাসানদের কেবল দুটি জয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এবার বিশ্বকাপ ব্যর্থতা ভুলে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে নতুন করে শুরু করতে চায় বাংলাদেশ। এরই মাঝে বিশ্বকাপে ভালো করতে না পারার কিছু তিক্ত সত্য তুলে ধরেছেন আকরাম।

শনিবার (২৫ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সামনে বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতা নিয়ে কথা বলেছেন আকরাম। এসময় সাকিবদের সমালোচনা করেছেন তিনি। ব্যর্থতার দায় দিয়েছেন বোর্ড কর্মকর্তাদেরও। এমনকি গত কয়েক বছরে একাধিক ক্রিকেটার নষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আকরাম বলেন, ‘কোনোদিন না (বিশ্বকাপ ভালো হওয়া)। কারণ মনে হয় না বাংলাদেশ এত বাজে খেলেছে এর আগে। ১৯৯৯ আসরে ছয়টা ম্যাচের দুটিতে জিতেছি। এবার আমাদের প্রত্যাশা বেশি ছিল। আমরা পরিকল্পনাও করেছিলাম অনেক ভালোভাবে। চার বছর আগে থেকেই শুরু করেছিলাম যেহেতু ভারতে খেলা হবে। আবহাওয়া আমাদের মতো হবে। সেজন্য ওটা নিয়ে অনেক আশা ছিল আমাদের। যেকোনো কারণেই হোক সেটি হয়নি।’

অতিরিক্ত এক্সপেরিমেন্টকেও এজন্য দায় দিলেন এই বিসিবি কর্মকর্তা, ‘ওটা নিয়ে অনেক আশা ছিল আমাদের। একটা দেশে যদি খেলার আগে এত কথাবার্তা হয় অন্য বিষয় নিয়ে, তো ওই দল কোনোদিন ভালো করতে পারবে না। এটা আমি এশিয়া কাপেও বলেছিলাম, বিশ্বকাপের আগে এটা একটা ভালো টুর্নামেন্ট যারা অংশ নেবে তাদের জন্য। কিন্তু ওখানে আমরা এক্সপেরিমেন্ট করে পুরো দলকে দাঁড় করাতে পারিনি। শেষ পর্যন্ত একটা দলই আমরা দাঁড় করাতে পারিনি। এত এক্সপেরিমেন্ট করলে আমার মনে হয় না কোনো দেশ ভালো করবে।’

বিশ্ব আসর শুরুর আগে কথার লড়াইয়ে মেতেছিল দুই দেশসেরা ক্রিকেটার। বিশ্বকাপ স্কোয়াডে না থাকা নিয়ে একাধিক অভিযোগ এনে নিজের ফেসবুক থেকে লাইভে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। আর দলের অধিনায়ক সাকিব আল হাসান, বিমান ধরার আগে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে করেছেন বিতর্কিত সব আলোচনা।

আকরাম আরও বলেন, ‘সত্যি কথা বলতে আমাদের অনেকেই কথায় জিততে চায়। এজন্য দেশের পারফরমান্স ওরকম ভালো হয় না। খেলোয়াড়দের উচিত মাঠে গিয়ে পারফর্ম করা। সে জিনিসটা আমরা করতে পারিনি। মাঠের বাইরে অনেক বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেছি। এটা সবার বোঝা উচিত ছিল। কারণ এই দেশ কারও ব্যক্তিগত না, সবার। যদি বাংলাদেশ ভালো করে, সবার ভালো লাগবে। কেউ যদি নিজেরা নিজেদের মতো করতে চায় তাহলে তো এটা হবে না। এটা হওয়া উচিতও না। সবসময় আমি দেখেছি যখন একটা মেজর টুর্নামেন্ট হয় তখন খেলা ছাড়া খেলার বাইরের জিনিসগুলো নিয়ে অনেক বেশি কথাবার্তা বলি। এজন্য সবাই চাপে পড়ে যায়।’

আকরামের মতে সবাইকে সম্মান দেওয়া উচিৎ, ‘এই দায়টা আমি মনে করি সবারই। সবাইকে সম্মান করতে হবে। এমনকি যারা যেকোনোভাবে খেলায় জড়িত আছে তাদের সম্মানটাও দেওয়া উচিৎ। যারা অনেকদিন ধরে খেলছে, তাদের তাদের সম্মানটা প্রাপ্য। এছাড়া যারা নতুন খেলোয়াড় আসছে, ওদের বোঝাতে হবে ওরা অনেক গুরুত্বপূর্ণ। আমার একটাই কথা— সম্মান করাটা গুরুত্বপূর্ণ। ছোট-বড় সেটা বিষয় না। যদি কোনো সমস্যা হয় তাহলে বোর্ডে এসে কথা বলে সমাধান করা উচিৎ।’

এসময় দলের একাধিক ক্রিকেটার নষ্ট হয়েছেন বলেও অভিযোগ তোলেন তিনি। এর পেছনে দায়টা দিয়েছেন বোর্ড কর্তাদেরই। বিসিবির এ পরিচালক বলেন, ‘গেল কয়েক বছরে একাধিক ক্রিকেটার নষ্ট হয়েছে। বোর্ড ক্রিকেটার কিংবা সংশ্লিষ্টরা এর দায় এড়াতে পারেন না। সুন্দর একটা দল কিভাবে নষ্ট হয়ে গেল তাও প্রশ্নের দাবি রাখে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

Pakistan vs Sri Lanka; (Live) দেখুন এখানে

Pakistan vs Sri Lanka; (Live) দেখুন এখানে

খেলাধুলা ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ...

সেমিতে খেলতে কি করতে হবে পাকিস্তানকে

সেমিতে খেলতে কি করতে হবে পাকিস্তানকে

নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে আজ এক বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। ...

ফুটবল

bangladesh vs china; সরাসরি দেখুন এখানে

bangladesh vs china; সরাসরি দেখুন এখানে

ক্রীড়া প্রতিবেদক: এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬-এর গ্রুপ পর্বের লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ নারী ...

Bangladesh Vs China; ২ গোলে শেষ প্রথমার্ধ, সরাসরি দেখুন এখানে

Bangladesh Vs China; ২ গোলে শেষ প্রথমার্ধ, সরাসরি দেখুন এখানে

এশিয়ান কাপ ফুটবল: চীনের বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ, ২ গোলে পিছিয়ে প্রথমার্ধ ক্রীড়া প্রতিবেদক: দীর্ঘ ৪৬ ...