বিপিএলে ঝাড় তুলতে আসছেন ম্যাক্সওয়েল, খেলবেন যে দলের হয়ে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। একই সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসরও ঘনিয়ে আসছে। আগেই বলা হয়েছিল ২০২৪ সালের বিপিএল নির্বাচনের পর অনুষ্ঠিত হবে। তাই ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ের এই আসরের আগে খুব বেশি সময় নেই। এদিকে প্লেয়ার ড্রাফট শেষ। প্রায় সব দলই তাদের স্কোয়াড সাজিয়েছে অনেকটা।
তবে, বিপিএল দলগুলো শেষ মুহূর্তে বেশ কয়েকজন খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে আনতে পারে। সেই সম্ভাবনা এবং সেই সুযোগ দুটোই এখন পর্যন্ত টিকে আছে। এদিকে, বরিশাল ফ্র্যাঞ্চাইজি নিয়ে নতুন গুজব আসছে। বিপিএল মাতাতে আসছেন গ্লেন ম্যাক্সওয়েল ও ট্রেন্ট বোল্ট, গুঞ্জন সোশ্যাল মিডিয়ায়। আগামী বিপিএলে বরিশাল ভাগ্য তাদের দেখবে!
গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে এমন খবর পাওয়া গিয়েছে দেশের ক্রিকেট অঙ্গনে। এমন খবরের সত্যতা যাচাইয়ের জন্য ঢাকাপোস্টের পক্ষ থেকে যোগাযগ করা হয় দলটির সঙ্গে। তবে দলটির মালিক মিজানুর রহমান জানান এখনো কোনো কিছু নিশ্চিত নয়। এমনকি বরিশালের মালিক এমন প্রশ্ন শুনেও অবাক তাদের খেলতে আসার খবরে।
ঢাকা পোস্টকে মিজান বলেন, 'আমরা কথা বলছি এখনো নিশ্চিত নয়। নিশ্চিত হলে তো বলেই দিতাম। এগুলো লিখে লাভ নেই আসলে। ওরা যদি আফ্রিকা টি-টোয়েন্টি লিগের ফাইনালে না উঠে তাহলে ৪ ম্যাচ খেলতে পারবে। কেউ যদি বলে থাকে তাহলে ভুল তথ্য এটা। আলোচনার কথা হচ্ছে, আপাতত। এখন দেখা যাক এখনো তো সময় আছে আসর শুরু হওয়ার।'
উল্লেখ্য, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট এবং অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের বিশ্বব্যাপী টি-টোয়েন্টিতে চাহিদা থাকলেও বিপিএলে আগে তাদের দেখা যায়নি। ফরচুন বরিশালের সঙ্গে যুক্ত হলে তা নিশ্চিতভাবেই বিপিএলে বাড়তি উন্মাদনা যোগ করবে।
২০২৪ বিপিএল সামনে রেখে বেশ শক্তিশালী দলই করেছে ফরচুন বরিশাল। দেশীয় ক্রিকেটের তিন বড় নাম তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদকে আগেই দলে নিয়েছে তারা। সঙ্গে আছেন তাইজুল ইসলাম এবং সৌম্য সরকার। বিদেশীদের মধ্যে আছেন শোয়েব মালিক, মোহাম্মদ আমির এবং ইব্রাহিম জাদরানের মত তারকারা। দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কিংবদন্তি ডেভ হোয়াইটমোর।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- আজকের স্বর্ণের বাজারদর: ৩০ আগস্ট ২০২৬
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
