| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বড় স্কোরের নিচে চাপা পড়ল ভারত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৩ ২১:১২:০৮
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বড় স্কোরের নিচে চাপা পড়ল ভারত

ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের কয়েকদিন পর, আজ ২৩ নভেম্বর থেকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। এই ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে ৫০ ওভারের বিশ্বকাপ দলের বেশিরভাগ সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতের অধিনায়কত্ব করবেন সূর্যকুমার যাদব।

এই প্রতিবেদন টি লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৮ রান করেছে।

১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনালে ভারতের একমাত্র খেলোয়াড় সূর্যকুমার যাদব এই সিরিজে খেলছেন। প্রথম তিন ম্যাচে সহ-অধিনায়কের দায়িত্ব নেবেন ঋতুরাজ গায়কওয়াড়। শ্রেয়াস আইয়ার চতুর্থ এবং পঞ্চম টি-টোয়েন্টিতে দলের সাথে যোগ দেবেন এবং ঋতুরাজের স্থলাভিষিক্ত হবেন। ভারতীয় দলে রয়েছেন ইশান কিষাণ, যশস্বী জয়সওয়াল, রিংকু সিং, রবি বিষ্ণোই এবং আরশদীপ সিং।

অন্যদিকে অস্ট্রেলিয়াও তাদের প্রথম পছন্দের খেলোয়াড় ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, মিচেল মার্শ, জশ হ্যাজেলউড এবং মিচেল স্টার্ককে বিশ্রাম দিয়েছে। উদ্বোধনী ম্যাচ আজ বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হবে। গত বছরের সেপ্টেম্বরে ছোট ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ব্যাবধানে জিতেছিল ভারত।

অস্ট্রেলিয়ার একাদশ: ম্যাথু শর্ট, ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড (অধিনায়ক), মার্কাস স্টোইনিস, টিম ডেভিড, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন হার্ডি, শন অ্যাবট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা/তানভীর সংঘা, জেসন বেহরেনডর্ফ।

ভারতের একাদশ: ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, ইশান কিষাণ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...