| ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

আজ ২৩/১১/২০২৩, দেখে নিন বাংলাদেশে ২২ ক্যারেট সোনা ও ২১ ক্যারেট রুপার দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৩ ১৯:৩৯:০১
আজ ২৩/১১/২০২৩, দেখে নিন বাংলাদেশে ২২ ক্যারেট সোনা ও ২১ ক্যারেট রুপার দাম

সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়া‌নো হয়েছে। এর ফলে এ ক্যাটাগরির সোনার নতুন মূল্য হবে ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা (প্রতি ভরি), যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। এর আগে রেকর্ড দাম ছিল ১ লাখ চার হাজার ৬২৬ টাকা।

শনিবার (১৮ নভেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়ে‌ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। রোববার (১৯ নভেম্বর) থেকে এটি কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে এক লাখ ৬ হাজার ৩৭৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১ হাজার ৫৩৫ টাকা, ১৮ ক্যারেটের ৮৭ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭২ হাজার ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭৫০ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৪০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

এর আগে দাম বাড়িয়ে গত ৫ নভেম্বর সবশেষ সোনার মূল্য নির্ধারণ করেছিল বাজুস, যা ৬ নভেম্বর থেকে কার্যকর হয়। আজ পর্যন্ত ওই দাম অনুযায়ী ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয় এক লাখ চার হাজার ৬২৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৯৯ হাজার ৯০২ টাকা, ১৮ ক্যারেটের ৮৫ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭১ হাজার ৩২৫ টাকায় বিক্রি হয়।

তারও আগে দাম বাড়ানো হয় ২৬ অক্টোবর। যা ২৭ অক্টোবর থেকে কার্যকর হয়। ওই সময় ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ দুই হাজার ৮৭৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৯৮ হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের ৮৪ হাজার ২১৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭০ হাজার ১৫৯ টাকা ছিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টস হারল বাংলাদেশ; দেখুন একাদশ

টস হারল বাংলাদেশ; দেখুন একাদশ

স্পোর্টস ডেস্ক: মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ...

চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ; LIVE দেখুন এখানে

চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ; LIVE দেখুন এখানে

স্পোর্টস ডেস্ক: মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়িয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম কলম্বিয়া সেমি ফাইনাল; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম কলম্বিয়া সেমি ফাইনাল; জানুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বড় অঘটনের শিকার হলো ফুটবল পরাশক্তি ব্রাজিল। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ...

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল চূড়ান্ত: শেষ চারে কে কার মুখোমুখি

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল চূড়ান্ত: শেষ চারে কে কার মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালিস্ট চার দল চূড়ান্ত হয়েছে। ...