| ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ফাইনালে ভারতের পরাজয় সইতে না পেরে, একাধিক যুবক উপরে চলে গেল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২০ ২২:৪৭:৩১
ফাইনালে ভারতের পরাজয় সইতে না পেরে, একাধিক যুবক উপরে চলে গেল

বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় ক্রিকেট দলের পরাজয় কোটি কোটি ভক্তের হৃদয় ভেঙে দিয়েছে। ম্যাচ হারার পর কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি, কেউ কেউ বেদনায় চুপচাপ থেকেছে। কিন্তু ভারতের হারের ধাক্কা সইতে পারেননি বাঁকুড়া জেলার এক তরুণ কুস্তিগীর। রোববার সন্ধ্যায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

আত্মঘাতী যুবকের নাম রাহুল লোহার (২৩)। তার পরিবারের মতে, বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের পর মানসিকভাবে ভেঙে পড়েন রাহুল। সেই যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা করেন। খবর এনডিটিভির।

বাঁকুড়ার বেলিয়াতোড়ের রাহুল ক্রিকেটের বড় ভক্ত। গোটা দেশের পাশাপাশি তারও আশা ছিল রোহিত-বিরাটদের হাতেই উঠবে বিশ্বকাপ। তার পরিবার বলছে, ভারতের কোনও খেলা দেখা থেকে বিরত থাকতেন না রাহুল। তিনি শাড়ির দোকানে কাজ করতেন। বিশ্বকাপের ফাইনাল দেখবেন বলে রোববার কাজে যাননি তিনি। বন্ধুদের সঙ্গে বেলিয়াতোড়ের সিনেমাহলের প্রোজেক্টারে খেলা দেখতে গিয়েছিলেন। ভারতের হার দেখে স্বপ্নভঙ্গের যন্ত্রণা বুকে নিয়ে বাড়িও ফিরেছিলেন। এর পর রাত ১১টা নাগাদ রাহুলের ঝুলন্ত দেহ দেখতে পান তার ভাই। সঙ্গে সঙ্গে উদ্ধার করে রাহুলকে বেলিড়াতোড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এর পর বেলিয়াতোড় থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে বিরাট কোহলি আউট হতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনাটি মুর্শিদাবাদের বেলডাঙা থানার বড়ুয়া কলোনির। ওই ব্যক্তির নাম সুকুমার বন্দ্যোপাধ্যায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

সন্ধ্যা ৬:৩০টায় বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়ার ম্যাচ, যেভাবে দেখবেন

সন্ধ্যা ৬:৩০টায় বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়ার ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ...

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ...