| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ ট্রফির ওপর দুই পা দিয়ে নতুন যে সমালোচনার জন্ম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২০ ১৬:৫৫:১০
বিশ্বকাপ ট্রফির ওপর দুই পা দিয়ে নতুন যে সমালোচনার জন্ম

বিশ্বকাপ ট্রফি। প্রত্যেক ক্রিকেটারেরই জীবনের স্বপ্ন। একবার হলেও বিশ্বকাপ ট্রফি ছুঁতে চান ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ান মিচেল মার্শ সেই ট্রফির একটি ছবি তুলেছেন যেটার উপরে ২ পা তুলে বসে আছেন তিনি। অথচ এটা পাওয়ার জন্য খেলোয়াড়রা সারা জীবন অপেক্ষা করে। আর তা ফলাও করে প্রচার করেছেন অধিনায়ক প্যাট কামিন্স। এই ঘটনায় শুরু হয়েছে সমালোচনা।

বিশ্বকাপ জয়ের পর কামিন্স তার ইনস্টাগ্রামে দলের উদযাপনের বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে একটি ফটোতে মার্শকে ট্রফির উপরে উভয় পা তুলে দিয়েছে এবং মুখে হাসি দেখা যায়। হাতে মদের বোতল। বাম হাত মুঠোয় চেপে ধরে। এই ছবি নিয়ে শুরু হয় সমালোচনা।

সাধারণত বিশ্বকাপ জেতার পরে ট্রফিতে চুমু খেতে দেখা যায় খেলোয়াড়দের। সেটা যে খেলাই হোক না কেন, ট্রফির প্রতি একটা আলাদা আবেগ, আলাদা মর্যাদা থাকে। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ জেতার পরে ট্রফি বুকে জড়িয়ে ঘুমিয়েছিলেন লিওনেল মেসি। ট্রফিটি কাছ ছাড়া করতে চাননি। সেই ট্রফির উপর দু’পা তুলে কি মার্শ বোঝাতে চাইলেন, বিশ্বকাপ জেতাটা সহজ সরল হয়ে গিয়েছে। আলাদা কোনও আবেগ কাজ করে না। মার্শের এই কাজের পরে সমাজমাধ্যমে তার সমালোচনা শুরু হয়েছে।

মার্শের এই ধরনের আচরণ বা কথা-বার্তা অবশ্য নতুন নয়। বিশ্বকাপ ফাইনালের আগে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন। জানিয়েছিলেন, ফাইনালে ভারতকে গুঁড়িয়ে দেবেন। প্রথমে ব্যাট করে তারা ৪২০ রান করবেন। তার পর ভারতকে ৬৫ রানে অল আউট করে দেবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...