মেসিকে বদলে যেতে হয়েছে: এমবাপে
কিলিয়ান এমবাপ্পে বিশ্বাস করেন লিওনেল মেসি তার পরিবর্তনের কারণে পিএসজিতে সফল হয়েছেন।
লিওনেল মেসি তার ক্লাব ক্যারিয়ারের সেরা সময়টা কাটিয়েছেন বার্সেলোনায়। পিএসজি এরপর চলে যায় ইন্টার মিয়ামিতে। পিএসজিতে আর্জেন্টাইন তারকার সময়ের কথা স্মরণ করলেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ড বিশ্বাস করেন মেসি সেই সময়ের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছিলেন।
২০২১ সালে মেসি তার প্রিয় বার্সেলোনা ছেড়ে পিএসজিতে চলে যান। ফরাসি ক্লাবে দুই মৌসুমের পর গত জুনে ইউএস মেজর লিগ সকারের ইন্টার মিয়ামিতে যোগ দেন তিনি। জিব্রাল্টারের বিপক্ষে ফ্রান্সের ১৪-০ গোলে হ্যাটট্রিক করা এমবাপ্পে পিএসজিতে মেসির দুই মৌসুমের কথা বলেছেন।
বার্সেলোনার জার্সিতে মেসির খেলার ধরন ছিল অনন্য, বল নিয়ন্ত্রণে রাখার দর্শনে বিশ্বাসী। পিএসজিতে আসার পর সেটা বদলে গেল; পরিস্থিতির সঙ্গে মানানসই মেসিও নিজেকে বদলেছেন; টেলিফুটকে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে এমনটাই জানিয়েছেন।
মেসির মতো এমবাপ্পেও সেরা হওয়ার পথে। অলিভিয়ের গিরুদ এবং থিয়েরি হেনরির পর ফ্রান্সের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে স্কোয়াডে সেরা হওয়ার পথে।
“এমনকি শ্রেষ্ঠ খেলোয়াড়কেও কিছু বিষয় বদলাতে হয়। আমি লিও মেসির সঙ্গে খেলেছি এবং সে তার খেলার ধরন বদলেছিল। যখন সে বার্সেলোনায় ছিল, তখনকার মতো তার খেলার ধরন ছিল না পিএসজিতে খেলাকালীন; আর সেটাই তাকে জয়ের ধারায় রেখেছিল।”
“মাঠে আমিও চাই দলকে আক্রমণে ও রক্ষণে সহযোগিতা করতে। এটাই আমার লক্ষ্য। সতীর্থ ও কোচেরা সবসময় আমার কাছ থেকে আরও বেশি চায় এবং আমার ওপর সবার এমন প্রত্যাশা দেখে আমি খুশি। আমি উন্নতি করে যেতে চাই এবং দলকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই।”
জিব্রাল্টার ম্যাচের পর দলের আক্রমণভাগের সেরা তারকা এমবাপের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন দিদিয়ে দেশম। ফরাসি কোচের দৃষ্টিতে ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড সবকিছুর ‘মিশ্রণ’, ‘দল অন্তঃপ্রাণ’।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ দিনের টানা ছুটি, যেভাবে মিলবে
- অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে পে স্কেল, বাড়ছে হতাশা
