| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

ভারতের হারের পর প্রশংসায় মেতেছেন শেহবাগ-গম্ভীর-হরভজন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২০ ১০:৫৩:৩৮
ভারতের হারের পর প্রশংসায় মেতেছেন শেহবাগ-গম্ভীর-হরভজন

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ফাইনালে ভারতের যাত্রা ছিল দর্শনীয়। গ্রুপ পর্ব, সেমিফাইনালে অদম্য ভারতকে হারাতে পারেনি কোনো দলই। গ্রুপ পর্বে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার বিপক্ষেও জিতেছে রোহিত শর্মার দল। তবে ফাইনালে সেই চেনা ছন্দ রাখতে পারেনি ভারত। অজিদের কাছে বাজেভাবে পরাজিত হয়ে বিশ্বকাপ জিততে পারেনি স্বাগতিকরা। ভারতের পরাজয়ের সমালোচনা করলেন দেশটির সাবেক এই ক্রিকেটার। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার প্রশংসাও ছিল।

ভারতের সাবেক ওপেনার এবং বীরেন্দের শেহবাগ ফাইনাল হারলেও পাশে দাঁড়িয়েছেন কোহলিদের। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, বিশ্বকাপ জেতায় অস্ট্রেলিয়াকে অভিনন্দন। ফাইনালে তারাই সেরা ছিল। ট্র্যাভিস হেড অবিশ্বাস্য ছিল। ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে, অস্ট্রেলিয়াকে সেমিফাইনাল জিতিয়েছে। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস খেলেছে। পুরো আসরজুড়ে ভারতের ক্রিকেটাররা যে প্রচেষ্টা দেখিয়েছে তার জন্য আমরা গর্ব করতেই পারি। পুরো বিশ্বকাপজুড়েই তারা আমাদেরকে অনেক সুন্দর মুহূর্ত উপহার দিয়েছে।

দেশটির সাবেক স্পিনার হরভজন সিং লেখেন, ভারতীয়দের জন্য এই ধাক্কা কাটিয়ে উঠা কঠিন। আমরা আমাদের ক্রিকেটারদের নিয়ে গর্বিত। আমরা তোমাদের ভালোবাসি টিম ইন্ডিয়া।

গৌতম গম্ভীর লেখেন, আমি যেটা আগেও বলেছি আমরা একটি চ্যাম্পিয়ন দল। অনেক অনেক অভিনন্দন অস্ট্রেলিয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...