| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ জিতলে যত টাকা পাবে চ্যাম্পিয়ন দল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৯ ২০:০২:৩১
বিশ্বকাপ জিতলে যত টাকা পাবে চ্যাম্পিয়ন দল

আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই জানা যাবে কে জিতবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। শিরোপার জন্য লড়ছে ভারত-অস্ট্রেলিয়া। চলতি বিশ্বকাপে দুই দলই নিজেদের সেরা ক্রিকেট খেলে ফাইনাল নিশ্চিত করেছে। এটি ভারতের তৃতীয় শিরোপা নাকি অস্ট্রেলিয়ার ষষ্ঠ শিরোপা হবে তা জানার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

এরই মধ্যে বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপের ১৩ তম আসরের চ্যাম্পিয়নরা পকেটে ৪ মিলিয়ন ডলার পাবে, যা বাংলাদেশি মুদ্রায় ৪৪ কোটি ২৫ লাখ টাকার বেশি। চ্যাম্পিয়ন দলের পাশাপাশি রানার আপ দলও পাবে মোটা অঙ্কের প্রাইজমানি।

এবারের বিশ্বকাপের রানার্সআপ দল পাবে ২ মিলিয়ন ইউরো। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় তারা ২২ কোটি ১২ লাখ টাকার বেশি আয় করবে। এছাড়া সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পাবে ৮ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮৮ দশমিক ৫ মিলিয়ন টাকার সমান।

আহমেদাবাদে শিরোপা নির্ধারণী ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৪০ রান তুলেছে ভারত। ব্যাট হাতে লোকেশ রাহুল ৬৬ ও বিরাট কোহলি ৫৪ রান করেন। এছাড়া অধিনায়ক রোহিত শর্মা খেলেন ৩১ বলে ৪৭ রানের ইনিংস।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৮ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য এখনও ২২৮ বলে ১৭৪ রান করতে হবে অজিদের, হাতে আছে ৭ উইকেট। ব্যাট হাতে ট্রাভিস হেড ২২ ও মার্নাস লাবুশেন ৩ রানে ব্যাট করছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...