| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ঘুরে দাড়ানোর চেষ্টা করছে ভারত, দেখে নিন সর্বশেষ স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৯ ১৬:২০:৩৬
ঘুরে দাড়ানোর চেষ্টা করছে ভারত, দেখে নিন সর্বশেষ স্কোর

আহমেদাবাদকে স্তব্ধ করে দিতে চেয়েছিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়া অধিনায়ক করলেন সেটিই। সিম ঘুরিয়ে দেওয়া বলটি ধরে রেখেছিল লাইন। শ্রেয়াস আইয়ার খোঁচা দিয়েছেন তাতে। পরপর ২ ওভারে ২ উইকেট হারিয়েছে ভারত।

অষ্টম ওভারে প্রথমবারের মতো দেখা গেছে স্পিন, এসেছেন গ্লেন ম্যাক্সওয়েল। পরের ওভারে এসেছেন অধিনায়ক প্যাট কামিন্স।

পাওয়ারপ্লের শেষ ওভারে ম্যাক্সওয়েলের ওপর চড়াও হয়েছেন রোহিত, ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে লং অনের ওপর দিয়ে মেরেছেন ছক্কা। পরের বলে রোহিত ব্যাকফুটে ছিলেন, যেন জানতেন কী আসতে চলেছে। কাট করে মেরেছেন চার। এরপর আবার ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে তুলে মেরেছিলেন, এবার যেদিকে খেলতে চেয়েছিলেন রোহিত, সেটি করতে পারেননি। ক্যাচ উঠেছিল কাভারে। অন্য যে কোনো দিন হয়ত বেঁচেই যেতেন। কিন্তু আজ নয়। পেছন দিকে ছুটে ট্রাভিস হেড নিয়েছেন দুর্দান্ত ক্যাচ। যে ক্যাচ ঘুরিয়ে দিতে পারে ম্যাচ, ঘুরিয়ে দিতে পারে ফাইনাল!

রোহিত থেমেছেন ৩১ বলে ৪৭ রান করে। ১০ ওভারে ভারত ২ উইকেট হারিয়ে তুলেছে ৮২ রান।

রোহিত খেলেন, আর আমি দেখি—কদিন আগে গিল বলেছিলেন এমন। শুরুতে তাঁর ভূমিকা নিয়ে বলেছিলেন ভারত ওপেনার। আজ প্রথম ২৫ বলে গিল খেলেছিলেন মাত্র ৬টি। স্টার্কের শর্ট লেংথের বলে এরপর চড়াও হলেন, তবে যেভাবে চেয়েছিলেন খেলতে পারেননি সেভাবে, লেংথও ঠিক সে শট খেলার পক্ষে ছিল না। গিলের পুলে সরাসরি ক্যাচ গেছে মিড অনে থাকা অ্যাডাম জাম্পার হাতে। ‘কাম অন, কাম অন’—সতীর্থদের উজ্জীবিত করতে দেখা গেল স্টার্ককে।

এ প্রতিবেদন লেখা অবধি ভারতের সংগ্রহ ১২৮/৩ ওভারঃ ২৪.১

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার একাদশ : প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...