| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ভারত নাকি অস্ট্রেলিয়া, ভবিষ্যদ্বাণীতে যা বললেন সাবেক দুই অধিনায়ক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৮ ১৯:৫৩:২৭
ভারত নাকি অস্ট্রেলিয়া, ভবিষ্যদ্বাণীতে যা বললেন সাবেক দুই অধিনায়ক

দীর্ঘ ২০ বছর পর বিশ্বকাপ ফাইনালে আবারো মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। ২০ বছর আগের হারের প্রতিশোধ নিতে শুক্রবার (১৮ নভেম্বর) ফাইনালে নামবেন রোহিত শর্মার দল। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে, সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। তিনি মনেপ্রাণে চান ভারত এই ফাইনাল জিতুক। তবে লড়াই সহজ হবে না বলে মেনে নিয়েছেন তিনি। অন্যদিকে অস্ট্রেলিয়া দলের পাশে আছেন ১৯৯৯ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক স্টিভ ওক।

শুক্রবার (১৭ নভেম্বর), সৌরভ বলেছেন: ‘ভারতকে এখন বিধ্বংসী ছন্দে লাগছে। আহমেদাবাদে ফাইনালের জন্য তাদের শুভেচ্ছা। এই বিশ্বকাপে এখন পর্যন্ত দারুণ খেলেছে তারা। আর একটা খেলা বাকি। অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হবে। রোহিত যেভাবে এতদিন ধরে খেলছেন, তাতে ফাইনালে খেলতে পারলে ট্রফি না জেতার কোনও কারণ দেখছি না। ভারতকে আটকানো খুবই কঠিন। তবে অস্ট্রেলিয়া কম লড়াই করবে না। তাদের অনেক শক্তিশালী ক্রিকেটারও আছে। দল হিসেবে ভালো। ভারতকে সতর্ক থাকতে হবে।'

সৌরভ যদি ভারতের পাশে থাকেন, তা হলে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স পেয়ে গিয়েছেন স্টিভ ওয়কে। ১৯৯৯ বিশ্বকাপে ওয়ের নেতৃত্বে ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া। সেই ওয় ফাইনালের আগে বলেছেন, ‘এখন পর্যন্ত অস্ট্রেলিয়াকে দেখে দারুণ লাগছে। বিশ্বকাপ জিতলে কামিন্সের মুকুটে নতুন পালক যোগ হবে। একই সঙ্গে একটা উত্তরাধিকার রেখে যাবে। কখনও সেই জিনিস ওর থেকে হারাবে না।’

গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছয় উইকেটে জিতেছিল ভারত। চেন্নাইয়ে রান তাড়া করে প্যাট কামিন্সের দলকে হারিয়েছিল তারা। তারপরে দক্ষিণ আফ্রিকার কাছেও হেরেছে অস্ট্রেলিয়া। কিন্তু সেই থেকে অপ্রতিরোধ্য ক্যাঙ্গারুর দেশ। ভারত টানা দশ ম্যাচে জিতে ফাইনাল খেলতে নামবে, অস্ট্রেলিয়া নামছে টানা আট ম্যাচ জিতে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...